শরীয়তী রাষ্্রব্যবস্থা + ৯৭ আবার কেউ কেউ এও বিশ্বাস করে যে, উল্লেখিত কার্যকলাপ অস্বীকার করা ওয়াজিব আর যুদ্ধ ব্যতীত এ ওয়াজিবের উপর আমল করা সম্ভব নয় । ফলে তারা মুসলমানদের বিরুদ্ধেও যুদ্ধে লিপ্ত হয়ে পড়ে । যেমন খারিজী সশ্পৃদায়ের লোকেরা করেছিল:। এদের দ্বারা না পার্থিব কল্যাণ সাধিত হয়, না পারলৌকিক । অবশ্য সময় বিশেষে এদের কার্যকলাপেও দ্বীন-দুনিয়ার বিচ্ছিন্ন দু'একটি কল্যাণ সাধিত হয়ে যায়। এদের এই ইজতেহাদী অপরাধ ক্ষমাযোগ্য ও বিবেচিত হয়ে থাকে। আবার কখনো এরা অধিক ক্ষতিরও সম্মুখীন. হয়। কিন্তু সার্বিক বিচারে এদের কর্ম প্রচেষ্টা ভ্রান্তিপূর্ণই হয়ে থাকে। অথচ তারা মনে করে, আমরা সৎকাজে লিপ্ত আছি। এ নীতিতে বিশ্বাসী লোকেরা নিজের জন্যও কিছু লাভ করতে পারে না অপরকেও কিছু দিতে পারে না। তারা কেবল অসাধু ব্যক্তিদেরই মনোরঞ্জন করে থাকে। আর এটা মনে করে যে, 'মুআল্লাফাতুল কুলূব’ তথা দ্বীনের প্রতি আকৃষ্ট করণার্থে কিছু ব্যয় করা অন্যায় ও হারাম । (৩) তৃতীয় শ্ৰেণীটি হলো উম্মতের মধ্যপন্থী লোকদের । এ শ্রেণীটি হলো দ্বীনে মুহাম্মদী এবং খুলাফায়ে রাশেদীনের অনুসারী । উম্মতে মুসলিমার মধ্যপন্থী বিশেষ ও সাধারণ সকল মানুষের কিয়ামত পর্যন্ত এটাই সঠিক পথ । তাদের দৃষ্টিভঙ্গি থাকে, জনকল্যাণমূলক কাজে অর্থ ব্যয় করা, জনগণের প্রয়োজন মিটানো, চাই তা বিত্তশালী হোক কিংবা বিত্তহীন। জনগণের মান মর্যাদা, ইয্যত-সন্ত্রম এবং পার্থিব প্রয়োজন পূরণ, ইকামতে দ্বীনের কাজ ও সমাজ সংশোধনে অর্থ ব্যয় করা জরুরী । সক্ষম ব্যক্তি ছাড়া কারো কাছ থেকে উন্নয়ন করের অর্থ গ্রহণ করা সমীচীন নয়। সর্বক্ষেত্রে খোদাভীতি এবং কল্যাণ বিবেচনাকেই প্রধান্য দিতে হবে। কেননা শরীয়তী শাসন ব্যবস্থা খোদাভীতিপূর্ণ জবাবদিহিতা ও জনকল্যাণের প্রাধান্য ছাড়া পূর্ণ হতে পারে না। আল্লাহ ফরমান- Osan A CLT T5351 Cull es US “মহান আল্লাহ খোদা ভীরু, মুত্তাকী এবং সৎকর্মশীলদের সঙ্গেই থাকেন।” (সূরা নাহল : ১২৮) সর্বোপরি মূল কথা হলো, জনগণের অন্ন বস্তের সংস্থান করতে হবে এবং তাদের মৌলিক চাহিদা পূরণের নিশ্চয়তা বিধান করতে হবে, নিজেরা হালাল খেতে হবে। বৈধ উপায়ে অর্থোপার্জনে সচেষ্ট থাকতে হবে। অধিকন্তু বিত্তশালী ও ধনী লোকের মিতব্যয়ী হওয়া অপরিহার্য । কারণ, বিত্তশালীদের নিকটই অভাবী লোকরা কিছু Wwww.icsbook.info
— পৃষ্ঠা ৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।