শরীয়তী রাষ্ট্রব্যবস্থা
/ ২৫৫
📝 লেখা 📖 পিডিএফ

৯৬ + শরীয়তী রাষ্ট্রব্যবস্থা রাজনীতি ও শাসন কর্তৃত্বের তিন শ্রেণীর লোক রাজনীতি ও শাসন কর্তৃত্বের প্রশ্নে তিন শ্রেণীর লোকের অস্তিত্ব লক্ষ্য করা যায়- (১) যাদের ধ্যান ধারণা পার্থিব মোহে আচ্ছন্ন । ভুপৃষ্ঠে আপন শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা, দান্ভিকতা প্রদর্শন এবং অশাস্তি সৃষ্টিই হলো এই শ্রেণীর মানুষের একমাত্র লক্ষ্য । আখিরাতের জবাবদিহিতার ব্যাপারে তারা সম্পূর্ণ উদাসীন। এনাম প্রদান ও অর্থ ব্যয় ছাড়া (গদি রক্ষা করা যায় না,) শাসন কার্য চলতে পারে না বলেই তাদের বিশ্বাস । আর যেহেতু এজন্যে বিপুল অর্থ দরকার, যা তাদের নেই, তাই অর্থাগমের অবৈধ পন্থা তারা অবলম্বন করে থাকে। ফলে তারা শাসকরূপী লুটেরা ও ডাকাতে পরিণত হয়। তারা বলে, শাসন কর্তৃত্বের অধিকারী তারাই হতে পারে, যারা খেতে পারে এবং খাওয়াতেও পারে। নির্মল লোকদের একাজ নয় । রাষ্ট্রীয় ক্ষমতা থেকে তারা বঞ্চিত থাকারই যোগ্য । এক শ্রেণীর শাসকের এ দৃষ্টিভঙ্গির কারণে রাষ্ট্রের (নীতিবান) আমলা-উমারা পর্যন্ত অসস্তুষ্ট হয়ে পড়ে এবং এহেন রাষ্ট্র প্রধানকে ক্ষমতাচ্যুত করতে অগ্রণী ভূমিকা পালন করে। এ শ্রেণীর শাসকরা পার্থিব লাভ ক্ষতির আলোকেই সবকিছু মূল্যায়ন করে থাকে। পরকালীন জীবনের সুখ শাস্তির কথা তারা বেমালুম ভুলে যায়.। তওবা করে এই দৃষ্টিভঙ্গি থেকে যদি তাদের ফিরে আসার ভাগ্য না হয়, তাহলে ইহ-পরকাল উভয় জগতে তারা চরম ক্ষতির সম্মুখীন হবে। সুতরাং তারাই হবে- $431, (১ ২ - “দুনিয়া আখিরাত সর্বনাশকারী লোকদের অন্তভুক্ত।” | (২) দ্বিতীয় শ্ৰেণী : যারা আল্লাহকে ভয় করে এবং জনগণের উপর জুলুম অত্যাচার করাকেও অবৈধ মনে করে বটে, এমনকি হারাম উপার্জন থেকে বেঁচে থাকার অনিবার্যতায়ও বিশ্বাসী । কিন্তু এ সত্ত্বেও (ঈমানী দুর্বলতা হেতু) তারা মনে করে যে, অন্যায় হারাম পন্থায় অর্থ সংগ্রহ ছাড়া রাজনীতি ও শাসন কার্য পরিচালনা সম্ভব নয়, তাই তারা অবৈধ পদ্থায় ক্ষমতার অপব্যবহার দ্বারা অর্থলুটের পথ বেছে নেয় এবং রাজনৈতিক কার্যকলাপে জনগণের কল্যাণ চিন্তায় নিরাসক্ত হয়ে পড়ে। ফলে নৈতিক দুর্বলতা ও ভীর্ুতার শিকার হয়ে জনসেবামূলক ক্রিয়াকলাপকে বিরক্তিকর মনে করে । তারা দ্বীনের এমন মনগড়া ব্যাখ্যা দাড় করায়, যাতে ওয়াজিব পর্যন্ত ছেড়ে দিতে কুণ্ঠাবোধ করে না, যা কোন কোন হারামের চেয়েও অধিক ক্ষতিকর । অথচ ফরয ছেড়ে দেয়া এবং জিহাদ থেকে বিরত থাকা কার্যত জিহাদ পরিত্যাগ করারই নামান্তর । তারা মনগড়া ব্যাখ্যার ছত্ৰ ছায়ায় দ্বীনী ফরয থেকেই নিরলিপ্ত থেকে যাচ্ছে। Wwww.icsbook.info

— পৃষ্ঠা ৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।