শরীয়তী রাষ্ট্রব্যবস্থা
/ ২৫৫
📝 লেখা 📖 পিডিএফ

শরীয়তী রাষ্ট্রব্যবস্থা + ৯৩ “তোমাদের মধ্য হতে বিজয়ের পূর্বে যারা আল্লাহর পথে (জানমাল) ব্যয় করেছে এবং জিহাদ করেছে, উচ্চ মর্যাদায় তারা অন্যের সমতুল্য হতে পারে না । যারা বিজয়োত্তর যুগে জান-মাল ব্যয় করেছে এবং জিহাদ করেছে, তাদের চাইতে তারা উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত । যদিও আল্লাহ তায়ালা উভয়ের সাথেই সদ্্যবহারের প্রতিশ্রুতি প্রদান করেছেন। (সূরা হাদীদ : ১০) সুতরাং উচ্চ মর্যাদা প্রাপ্তির জন্যে দ্বীনের পথে জান-মাল উৎসর্গ করা, সাহসিকতার সাথে জিহাদ, সংগাম ও আন্দোলন করাকে আল্লাহ পাক পূর্বশর্ত নির্ধারিত করেছেন। ১. মক্কা বিজয়ের প্রাক্কালে আল্লাহর পথে অর্থ ব্যয় এবং জিহাদ করার মর্যাদা ও সওয়াব পরবর্তী যুগের লোকদের তুলনায় অধিক পাওয়ার কারণ হলো, ইসলাম তখন কেবল মদীনাতেই সীমাবদ্ধ ছিল আর মদীনা তখন মুনাফিক এবং ইসলামের শত্রুদের ছারা পরিপূর্ণ ছিল । হিজরতের পূর্বে মহানবীর (সা) বিরুদ্ধে মক্কার কাফিরদের দুশমনী ও ষড়যন্ত্র কারো অজ্ঞাত নয়। বাধ্য হয়ে সাফল্যের আশায় তিনি তায়েফ গমন করেন । কিন্তু তাদের দুর্ব্যবহারে সেখান থেকে তাকে নিরাশ হয়েই ফিরে আসতে হয়। অধিকস্তু সাহাবীগণসহ নবী করীম (সা)কে ‘শাবে আবু তালিবে' সুদীর্ঘ তিন বছরব্যাপী একটানা সমাজবর্জিত অবস্থায় ব্যয় করতে হয়। বাধ্য হয়ে কতিপয় সাহাবীকে আবিসিনিয়ায় হিজরতের অনুমতি দেয়া হয়। কিন্তু সেখানেও কাফিরদের পক্ষ থেকে মুসলমানদের বিরুদ্ধে প্রতিনিধি দল প্রেরণ করা হয়। মক্কার “দারুন্নাদওয়া” মিলনায়তনে কুরাইশী কাফির নেতার এক সভা হয় । তারা দীর্ঘ আলোচনার পর অবশেষে মহানবী (সা)কে হত্যা করার জন্য সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করে। তখন অগত্যা তিনি হিজরত করতে বাধ্য হন। কিন্তু তাকে গ্রেফতার করার জন্য বিরাট পুরস্কার ঘোষণা করা হয়। অপরদিকে তৎকালীন পরিস্থিতিতে মহানবী (সা) সাহাবীগণসহ প্রকাশ্য ইবাদত পর্যন্ত করতে সক্ষম ছিলেন না। এমনকি ইসলাম প্রচারের উদ্দেশ্য বাইরে গেলে সেখানেও তার রেহাই ছিল না, কাফিররা পশ্চাতে লোক পাঠিয়ে তীর.বিরুদ্ধে কুৎসা রটনায় তৎপর হয়ে উঠতো অবশেষে হিজরত করে মদীনা গমন করলে স্থানীয় ইহুদী-খৃষ্টান ও মুনাফিকরা তার বিরোধিতায় উঠে পড়ে লেগে যায় । দিবা রাত্রি তারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে থাকে আর রীতিমত মক্কার কাফিরদের নিকট গোপন তথ্য ও সংবাদ আদান প্রদান করতে থাকে। এক পর্যায়ে কাফিরগণ মঙ্কার দারুনাদওয়ায় মিলিত হয়ে চক্রাস্তমূলক বিভিন্ন পরিকল্পনা গহণ করে। ফলে বদর ও উহুদের রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়। মোটকথা, ইসলাম এক নির্দিষ্ট স্থানে গণ্তীভূত ছিল আর সর্বদিক থেকে মুসলমানগণ ছিলেন তখন অসহায় নিঃসম্বল । তাদের আর্থিক অবস্থা ছিল এই যে, দু'বেলা আহারের সংস্থান করা অতি কঠিন ছিল। পক্ষান্তরে কাফিররা অর্থনৈতিক সামাজিক সব দিক থেকেই ছিল স্বচ্ছল ও বিত্তশালী । গোটা আরব ভূখণ্ডে তখন তাদেরই একচ্ছত্র আধিপত্য ও প্রভাব প্রতিপত্তি ছিল । কাজেই, এসব অসহায় মুসলমানকে নিশ্চিহ্ন করে ফেলতে তাদের বাধা দেয় কে? তাদের ধারণা, মুষ্টিমেয় কয়েকজন মুসলমানকে শেষ করতে পারলেই ইসলাম নামক আপদ নির্মূল হয়ে যাবে.। কারণ নির্দিষ্ট এলাকার বাইরে ইসলাম তখনো বিস্তার লাভ করেনি। এখানকার মুসলমানদের উৎথাত Wwww.icsbook.info

— পৃষ্ঠা ৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।