শরীয়তী রাষ্ট্রব্যবস্থা
/ ২৫৫
📝 লেখা 📖 পিডিএফ

৯০ ৫ শরীয়তী রাষ্ট্রব্যবস্থা এ শ্রেণীর অর্থ-সম্পদ সাধারণতঃ নেতৃস্থানীয় ব্যক্তি ও বিত্তশালীদেরকেই দেয়া হতো এবং দুর্বল অক্ষমদেরকে এ থেকে প্রায় দেয়াই হতো না । যেমন সাধারণতঃ রাজা বাদশারা করে থাকেন। কিন্তু এর মধ্যে নিয়তের পার্থক্য থাকে বিরাট । কাজের ফলাফল নির্ভর করে নিয়তের উপর । অর্থ-সম্পদ দানে যদি দ্বীনী কল্যাণ ও মুসলমানদের সেবা উদ্দেশ্য থাকে, তাহলে এ দান মহানবী (সা) এবং সাহাবা-এ-কিরামের দানেরই মত আল্লাহর নিকট গ্রহণীয় হবে। (তীরাতো নিজের জন্যে কিছুই করেননি ।) অর্থ-সম্পদ দান করার সময় অহঙ্কার প্রদর্শন এবং লোকদের মধ্যে প্রদত্ত দানের অনুরূপই হয়ে যায়। যারা দ্বীনের মধ্যে বিপর্যয় ও অশাস্তি সৃষ্টি করতে চায় এবং সকল সময় ইসলামের বিরুদ্ধে দুরভিসন্ধি দ্বারা পরিচালিত হয়, এরূপ দানকে তারা খারাপ দৃষ্টিতে দেখে যেমন যুলখুওয়াইসরা, সে রাসূলুল্লাহ (সা)-এর এসব দানকে খারাপ দৃষ্টিতে দেখতো । তার সম্পর্কে রাসূলুল্লাহ (সা)-এর যা বলার দরকার তা তিনি বলে দিয়েছেন । তার প্রতি তাঁর অসমত্ুষ্টির বান নিক্ষিপ্ত হয়েছে। যুলখুওয়াইসরা-র গোত্র খারিজীরা আমীরুল মুমিনীন হযরত আলী (রা)-এর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল। হযরত আলী (রা) আমীরে মুয়াবিয়া (রা)-এর সাথে বিরোধ নিষ্পত্তিকল্পে অনুষ্ঠিত. মীমাংসা.বৈঠকের পর যেই আপোষ করার নীতি অনুসরণ করেছিলেন, খারিজীরা তার বিকরুদ্ধাচরণ করেছে। খারিজীরা যাদের বিরুদ্ধে রাসূলুল্লাহ (সা) লড়াই করার জন্য নির্দেশ দিয়ে গিয়েছিলেন। কারণ, তারাই ছিল বাতিল ও অশান্তি সৃষ্টিকারী নীতি-রীতির অনুসারী, যাতে তাদের না দুনিয়া ঠিক ছিল, না আখিরাত । অনেক সময় বিভ্রান্ত পরহেযগারী, ভীরুতা, কাপুরুষতা ও কৃপণতার মধ্যে সাদৃশ্যজনিত সন্দেহের সৃষ্টি হয়ে থাকে। কারণ, উভয়ের মধ্যেই আমল ত্যাগজনিত ক্ৰটি লক্ষ্য করা যায়। খোদাভীতির কারণে অশাস্তি এড়িয়ে চলা এবং ভীরুতা ও কৃপণতার কারণে আদিষ্ট জিহাদে অর্থ ব্যয় না করার মধ্যে সন্দেহের সৃষ্টি হয়ে থাকে। যেমন রাসূলুল্লাহ (সা) ইরশাদ করেছেন- UO cs alas “মানুষের মধ্যে সর্বাধিক মন্দ বিষয় হচ্ছে কৃপণতা, লোভ ।” শু ০৮৯৩ এবং ভীরুতা ও কাপুরুষতা । (ইমাম তিরমিযী এ হাদীসকে বিশুদ্ধ বলে মন্তব্য করেছেন ।) Wwww.icsbook.info

— পৃষ্ঠা ৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।