লেখকের ভূমিকা সমস্ত প্রশংসা সেই মহান সত্তার জন্য, যিনি ভার নবী-রাসূলগণকে সুস্পষ্ট দলীল- প্রমাণাদি সহকারে মানব জাতির নিকট প্রেরণ করেছেন। যিনি মানুষের জন্যে সরল সোজা পথে চলার উদ্দেশ্যে এবং ন্যায়-নীতির অনুসারী হবার লক্ষ্যে নবী-রাসূলগণের সাথে কিতাব এবং সীযান তথা ন্যায়ের মানদণ্ড পাঠিয়েছেন। (সকল প্রশংসা তারই প্রাপ্য) যিনি লোহা ও লৌহজাত বস্তু প্রেরণ করেছেন, যার মধ্যে একদিকে রয়েছে কঠিন শক্তি ও ভীতি, অপরদিকে রয়েছে মানব কল্যাণের অসংখ্য উপকরণ । আল্লাহ তা‘আলাই এ ব্যাপারে সব চাইতে বেশী অবগত যে, কার সাহায্য করা এবং কাকে পয়গম্বর বানানো উচিত । তিনিই একক শক্তিমান, প্রবল পরাক্রমশালী সত্তা, যিনি হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাধ্যমে নবুয়্যত ধারার পরিসমাপ্তি ঘটিয়েছেন এবং তাকে শেষ নবী বানিয়েছেন। “আল্লাহ তা‘আলা রাসূলুল্লাহ f (সা)-কে পথ-নির্দেশক বিধি-বিধানসমূহ এবং সত্য জীবন ব্যবস্থা দিয়ে এজন্যে প্রেরণ করেছেন, যেন তিনি সকল মনগড়া জীবন ব্যবস্থা ও ধর্ম মতাদর্শের উপর এর প্রাধান্য প্রতিষ্ঠিত করেন৷” (সূরা ফাতাহ : ২৮) মহানবীর মদদকল্পে তিনি পাঠিয়েছেন “সাহায্যকারী বলিষ্ঠ দলীল,” জ্ঞান-প্রজ্ঞা, কলম, হিদায়াত, যুক্তি-প্রমাণ, ক্ষমতা, শক্তি-সামর্থ্য, প্রভাব প্রতিপত্তি ও (শক্তির প্রতীক) তরবারী । বলাবাহুল্য, মান-মর্যাদা ও অন্যায়-অসত্যের উপর বিজয়ের জন্যে এ সকল গুণ অত্যাবশ্যক । আমি দৃপ্তকণ্ঠে ঘোষণা করছি যে, আল্লাহ ব্যতীত মাব্দ হবার যোগ্য অপর কোন সত্তা নেই, তার কোন শরীক নেই । তীর কোন সহকর্মী ও সমকক্ষ নেই । এ সাথে আরও ঘোষণা করছি যে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সা) আল্লাহ্র একজন বান্দা ও রাসূল । তার প্রতি আল্লাহ্র অসংখ্য রহমত বর্ষিত হোক । রহমত বর্ষিত হোক তার বংশধর ও সকল সাহাবীর উপর । তাদের উপর নেমে আসুক শাস্তি, করুণার অফুরন্ত ধারা । আমার এই ঘোষণা ও সাহক্ষ্যদান নিরাপত্তা ও তত্ত্বাবধানে চলে যায় । : Wwww.icsbook.info
— পৃষ্ঠা ৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।