শরীয়তী রাষ্ট্রব্যবস্থা
/ ২৫৫
📝 লেখা 📖 পিডিএফ

শরীয়তী রাষ্ট্রব্যবস্থা $ ৮৯ (ইসলামের বিরুদ্ধাচরণে) তাদের পাই, তাহলে আ'দ সম্পৃদায়কে যেভাবে হত্যা করা হয়েছে, আমি তাদের অনুরূপভাবে কতল করবো।” রাফি ইবনে খাদীজ (রা) বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সা) আবূ সুফিয়ান ইবনে হরব (রা) এবং সাফওয়ান ইবনে উমাইয়া, উয়াইনা ইবনে হাসন, আকরা ইবনে হাবিসকে শত শত উট প্রদান করেছিলেন! আব্বাস ইবনে মারদাসকে কিছু কম দিয়েছিলেন। তখন আব্বাস ইবনে মারদাস নিম্নোক্ত কবিতাটি পড়েছিল। LO EE DC Us U1 “আপনি কি আমার এবং আমার ঘোড়া- ‘উবায়েদের সংগৃহীত (সম্পদ) উয়াইনা ও আকরাকে দিয়ে দিচ্ছেন?” - pl all i lie SE wl Yas SE Li “হাসান এবং হাবিস সভা-বৈঠকে মারদাস থেকে শ্রেষ্ঠত্ব লাভ করতে পারে না৷” Et) EE TE PCS OBS “এ দু'জন থেকে আমি কি কোনো অংশে কমঃ যে পাল্লাটি উঠানো যেতো না অর্থাৎ ভারি ছিল, তাকে ঝুকিয়ে দিল?” একথা শুনে রাসূলুল্লাহ তাকেও একশ’ উট দিয়ে দিলেন। মুসলিম শরীফে এ রিওয়ায়েতটি রয়েছে এবং উবায়েদ ছিল মারদাসের ঘোড়ার নাম । “সুয়াল্লাফাতুল কুলূব” দু'প্রকার- কাফির ও মুসলমান । কাফিরদের হৃদয় জয়ের ব্যাপারটি হবে এমন, তাদের থেকে কল্যাণের প্রত্যাশা রাখবে যে, হয়তো তারা "ইসলাম গ্রহণ করবে অথবা তাদের দ্বারা ইসলামের যে ক্ষতি সাধিত হচ্ছিল, সেটা ত্রাস পাবে। আর কিছু প্রদান ছাড়া সে ক্ষতি দূরীভূতও হবার নয়। “মুসলিম মুয়ান্পাফাতুল কুলূব” হচ্ছে সে সব নওমুসলিম ব্যক্তি, যাদের অর্থ সাহায্য দানের সাথে ইসলামের কল্যাণ নিহিত থাকে। যেমন, তাদেরকে অর্থ সম্পদ দান করা হলে (আর্থেক পেরেশানী মুক্ত হয়ে) তাদের ঈমান সুদৃঢ় হবে এবং তারা খাঁটি মুসলমানে পরিণত হবে। অথবা এ ধরনের মুলসমান ইসলামে দৃঢ় ভিত্তির উপর অটল হলে ইসলাম বিরোধী শক্তির মুকাবিলায় সুবিধা হবে। দুশমনদের ভীত সন্ত্রস্ত রাখতে পারবে। কিংবা তার দুস্তি মুসলমানদের রক্ষায় অনুকূল ভূমিকা পালন করতে সহায়ক হবে। বলাবাহুল্য, দুর্বল ঈমানের মুসলমানদের দ্বারা এরূপ করতে হলে অর্থ ব্যয়ের প্রয়োজন হয় বৈ কি ৷. Wwww.icsbook.info

— পৃষ্ঠা ৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।