শরীয়তী রাষ্ট্রব্যবস্থা
/ ২৫৫
📝 লেখা 📖 পিডিএফ

শরীয়তী রাষ্ট্রব্যবস্থা $ ৮৭ আল্লাহ তায়ালা ' এই মালের দ্বারা জনগণকে স্বচ্ছল করে দিয়েছেন। অতঃপর প্রয়োজন অনুপাতে বা কাজ অনুসারে দেবে। এতে বুঝা গেল যে, নাগরিকদের কল্যাণ এবং তার প্রয়োজনানুসারে রাষ্ট্রীয় অর্থ-সম্পদ দিতে হবে আর সেই অর্থ-সম্পদ হতে হবে মুসলমানদের কল্যাণার্থে। যাকাতের বেলায়ও একই অবস্থা । যদি এ থেকে অতিরিক্ত অর্থ-সম্পদ হয়, তাতেও সেই পরিমাণই অধিকার থাকবে এ জাতীয় মালে যে পরিমাণ হকদারের হক থাকে যেমন, মালে গণীমত ও উত্তরাধিকারের অর্থ-সম্পদ । এগুলোর হকদার বা অধিকারীরাও নির্দিষ্ট রয়েছে। মুসলমানের রাষ্ট্রীয় নেতার পক্ষে যেখানে ব্যক্তি স্বার্থ, পক্ষপাতিত্ব ও স্বজনগ্রীতিবশতঃ কাউকে কিছু প্রদান আদৌ বৈধ নহে, সেক্ষেত্রে হারাম কাজে রাষ্ট্রীয় অর্থ ব্যয়ের অনুমতির তো প্রশ্নই উঠে না । যেমন হিজড়া, ঘাটুর ছোর্কা, গায়িকা, পতিতা, কৌতুকাভিনেতা, (ইসলামী মূল্যবোধ বিরোধী) অভিনেত্রী, গণক, জ্যোতিৰ্বিদ প্রমুখকে অর্থ দান করা৷ তবে হাঁ ইসলামের স্বার্থে যার অস্তকরণ জয় করা প্রয়োজন, এমন ক্ষেত্রে অর্থ দান আবশ্যক । কুরআন মজীদে ‘মুয়াল্লাফাতুল কুলূব'-এর জন্য যাকাত দানকে ‘“মুবাহ’ করা হয়েছে। মহানবী (সা) খোদ '“মুয়াল্লাফাতুল কুলূব’ খাতে ‘ফাঈ-এর অর্থ প্রদান করতেন এবং এঁ সকল ব্যক্তিকেও এ থেকে প্রদান করতেন, যারা গোত্রের বিশিষ্ট নেতা ছিলেন। যেমন, বনী তামীমের সর্দার আকরা ইবনে হাবিস, বনী ফাযারার সর্দার উয়ায়না ইবনে হাসন এবং বনী নাবহানের সর্দার যায়েদুল খায়ের আত্তায়ী, বনী কিলাবের সর্দার আলকাশ ইবনে আল্লামা । এমনিভাবে তিনি কুরাইশ নেতা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিকেও উক্ত তহবিল থেকে অর্থ-সম্পদ দান করেছেন। যেমন, সাফওয়ান ইবনে উমাইয়া, ইকরামা ইবনে আবু জেহ্‌ল, আবু সুফিয়ান ইবনে হরব, মুহাইল ইবন আমর, হারিস ইবন হিশাম প্রমুখ । এ মর্মে বর্ণিত বুখারী, সহীহ মুসলিমে আবু সাঈদ খুদরী (রা) কর্তৃক বর্ণিত এক হাদীসে উল্লেখিত হয়েছে যে, হযরত আলী (রা) ইয়ামান থেকে একবার মহানবী (সা)-এর নিকট একটি সোনার হার পাঠিয়েছিলেন। মহানবী (সা) সেই সোনার হারটি চার ব্যক্তির মধ্যে বষ্টন করে দিয়েছিলেন। তারা হলেন : আকরা ইবনে আলআমেরী এবং বনী কিলাবের যায়েদুল খায়ের আততায়ী । তিনি বনী নাবহানের সরদার ছিলেন। Wwww.icsbook.info

— পৃষ্ঠা ৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।