শরীয়তী রাষ্ট্রব্যবস্থা
/ ২৫৫
📝 লেখা 📖 পিডিএফ

৮৪ * শরীয়তী রষ্ট্রব্যবস্থা প্রতিশোধ গ্রহণে সচেষ্ট থাকে, তাহলে সে মজলুমের উকিল ও প্রতিনিধি হিসাবে কাজ করলো- জালিম বা অত্যাচারীর নয়। এটা সেই ব্যক্তিরই অনুরূপ যে ঝণ দিয়েছে কিংবা জালিমের জুলুম থেকে বাঁচানোর জন্যে কারোর সম্পদের প্রতিনিধি হয়েছে। যেমন ইয়াতীমের মাল, ওয়াকফ সম্পত্তির মাল। এসব মালে হয়তো অন্যায়ভাবে কোনো জালিম ভাগ বসাতে চায়, সে অবস্থায় এর মুতাওয়াল্সী অক্ষমতা হেতু কিছু না দিয়ে পারছে না, কিন্তু সে যথাসম্ভব কম দেয়ার চেষ্টা করেছে, এমতাবস্থায় মুতাওয়াল্লী পূর্ণ চেষ্টা চালিয়ে যদি কিছুটাও কম দিতে পারে, সেটা পুণ্যবানের কাজ হবে। (তবে এঁ জালিম সন্ত্রাসীর বিরুদ্ধে সরকারী প্রশাসনের আইনগত ব্যবস্থা ও জন-প্রতিরোধ আবশ্যক ৷) এই নির্দেশের অধীন সেই উকিল বা প্রতিনিধিও অন্তর্ভুক্ত যে মাল আদায় করার ব্যাপারে সাক্ষ্য প্রদান করে থাকে, তা লিপিবদ্ধ করার ব্যাপারে অংশ গ্রহণ করে। যে ব্যক্তি মাল বাজেয়াপ্তকরণে এবং তা দেয়ার কাজে অংশ নেয় তারও একই হুকুম । কোনো জনপদ, গ্রাম, অথবা রাস্তাঘাট, বাজার কিংবা শহরে যদি কোনো অন্যায় বা জুলুম হতে থাকে আর কোনো পরোপকারী ব্যক্তি সেই জুলুম প্রতিরোধে মধ্যস্থতার উদ্যোগ নেয় এবং সম্ভাব্য সকল চেষ্টা করে, কোনো ঘুষ গ্রহণ ব্যতিরেকে ইনসাফ ন্যায়-নীতির সাথে হকদারকে হক দিতে চেষ্টা করে আর ভর্ঘসনাকারীদের ভসনা উপেক্ষা করে নির্ভাকভাবে একাজ করে, তাহলে সেও পরোপকারী এবং পুণ্যকর্মশীল। কিন্তু আজকাল যে কেউ এ জাতীয় মহৎ কাজে অন্যায় হস্তক্ষেপ করে, সে এঁ জালিমেরই প্রতিনিধি হয়ে সহায়তা করে। জালিমকে ভয় করে, বিচারপ্রার্থী থেকে ঘুষ খৃহণ করে, এজন্যে গর্ববোধও করে, যার থেকে যা পায় অর্থ গ্রহণ করে। এরা জালিম- এদের স্থান জাহান্নাম ছাড়া আর কোথায় হতে পারে? তাদের সহযোগীরাও জাহারামী । তাদেরকে অবশ্যই জাহান্নামে নিক্ষেপ করা হবে। Wwww.icsbook.info

— পৃষ্ঠা ৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।