৮২ + শরীয়তী রাষ্ট্রব্যবস্থা মতো । অথবা এমন দু'টি দলের লড়াইর মতো, যারা নিজেদের বংশ গৌরব এবং নেতৃত্ব ও ক্ষমতার জন্যে লড়াই করছে। এমন সময় জুলুমের সহযোগিতাকরণ কিছুতেই জায়েয নহে। কারণ, সহযোগিতা দু'ধরনের হয়ে থাকে : ‘১. সৎ এবং তাকওয়া-পরহেযগারীর কাজে সাহায্য করা, যেমন জিহাদ করা, শরী‘আতী দণ্ডবিধি সমাজে কায়েম করা । হকুকুল ইবাদ তথা মানুষের অধিকার প্রতিষ্ঠা, হকদারকে হক প্রদানের ব্যবস্থাপনা ইত্যাদি । এ ধরনের সহযোগিতা করার জন্যে আল্লাহ তায়ালা কুরআনে নির্দেশ দিয়েছেন। আল্লাহ পাক এবং তার রাসূল (সা) এ সহযোগিতাকে ফরয করে দিয়েছেন। কোনো প্রকার ভীতি সন্ত্রাসের কারণে কেউ সৎ ও নেকীর কাজ থেকে বিরত হলে এবং জালিমের ভয়ে ভীত-সন্তরস্ত হয়ে পড়লে, তখন অন্য মুসলমানরা মজলুমের সাহায্যে এগিয়ে না আসলে এটা ফরযে আইন ও ফরযে কেফায়া ছেড়ে দেয়ার অপরাধ হবে। নিজ খোশ-খেয়ালে যদি কেউ এটা মনে করে যে, সে তাকওয়া পরহেষযগারীর অধিকারী, এজন্যে ঝামেলা থেকে মুক্ত থাকার দরকার, তাহলে এ পরিস্থিতিতে যদি সে মজলুমকে সাহায্য না করে, এতে সে ফরয তরকের অপরাধে অপরাধী বলে গণ্য হবে। ভীরুতা এবং পরহেযগারীর মধ্যে অনেক সময় বিভ্রান্তি ঘটে । ভীরুতা বশতঃ যেমন কেউ (ঝুঁকিপূর্ণ অবস্থায়) অপরের সাহায্য থেকে বিরত থাকে, তেমনি নির্লিপ্ত ভূমিকাকেও পরহেযগারী মনে করা হয় । ২. এ শ্রেণীর সহযোগিতা গুনাহ এবং আল্লাহর অবাধ্যতা ৷ যেমন, মাসূম নিরপরাধ মানুষকে হত্যা করা কিংবা তার মাল লুট ও'ছিনতাই করা । যে প্রহারের অপরাধ করেনি, তাকে প্রহার করা । এ ধরনের অপরাধমূলক কাজে সাহায্য সহযোগিতা করা আর গুনাহের কাজে সাহায্য সহযোগিতা একই কথা । এ জাতীয় সাহায্য সহযোগিতা আল্লাহ এবং তার রাসূল হারাম করে দিয়েছেন। অবশ্য অন্যায়ভাবে যদি কেনো জনসম্পদ বাজেয়াপ্ত করা হয় বা ছিনিয়ে আনা হয়, যা পরে নানা কারণে এর মালিকের কাছে ফিরিয়ে দেয়া অসম্ভব হয়, তাহলে সে সম্পদ জনকল্যাণে ব্যয় করাটাও তাকওয়া এবং পুণ্য কর্মের শামিল । এ জাতীয় সরকারী সম্পদ মুসলমানদের কল্যাণে ব্যয় করা উচিত । যেমন জিহাদ, জিহাদের জন্যে বিভিন্ন মোর্চা তৈরির কাজ কিংবা মুজাহিদীন তথা সামরিক প্রতিরক্ষা খাতে ব্যয় ইত্যাদি তাকওয়া ও পুণ্য কর্মের অন্তর্ভুক্ত । এক্ষেত্রের ব্যয়ও তাকওয়ার কাজে সহযোগিতারই কাজ । কেননা, শাসক অন্যায়ভাবে যাদের সম্পদ বাজেয়াপ্ত করেছে, তারা বা তাদের কোনো উত্তরাধিকারীর অনুপস্থিতিতে এ সম্পদ এখন Wwww.icsbook.info
— পৃষ্ঠা ৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।