শরীয়তী রাষ্ট্রব্যবস্থা
/ ২৫৫
📝 লেখা 📖 পিডিএফ

শরীয়তী রাষ্ট্রব্যবস্থা ৫ ৮১ “যারা নিজেদের অভাব-অভিযোগের কথা আমার কাছে পৌছাতে পারে না, তোমরা তাদের অভাব-অভিযোগ সম্পর্কে আমাকে অবহিত করবে। কারণ, যারা জনগণের অভাব-অভিযোগের প্রতি শাসন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবে, আল্লাহ তা'আলা পুলসিরাতে তাদের পদযুগলকে সুদৃঢ় রাখবেন- বড় বড় ব্যক্তির পাও সেদিন (পরিস্থিতির ভয়াবহতায়) কাপতে থাকবে৷” ইমাম আহমদ (রহ) এবং সুনানে আবূ দাউদের মধ্যে আবূ ‘উমামা বাহেলী কর্তৃক বৰ্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সা) ইরশাদ করেছেন- ul Ui lia Lia ile Usb Gls 3 Mth 2 “কোনো ব্যক্তি যদি অপর কোনো ভাইয়ের জন্যে সুপারিশ করে আর তার বিনিময়ে সে কোনো উপঢৌকন পাঠায় এবং ব্যক্তিটি সেটা গ্রহণ করে, তাহলে সে সুদের দ্বারপ্রান্তে উপনীত হলো ।” ইবরাহীম হারবী (রহ) হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) থেকে বর্ণনা করেন, জনৈক ব্যক্তি অপর ব্যক্তিকে তার প্রয়োজন পূরণের অনুরোধ জানালো । সে তার প্রয়োজন মিটিয়ে দিলে অপরজন হাদিয়া পাঠালো আর সে তা কবুল করে নিল। তাহলে এটা হারাম হলো । হযরত মাসরূক কর্তৃক বর্ণিত আছে যে, তিনি ইবনে যিয়াদের সাথে কোনো একটি জুলুমের ব্যাপারে কথা বলেছিলেন। অতঃপর ইবনে যিয়াদ সেই জুলুম বন্ধ করেন। তাতে মাসরূক সন্তুষ্ট হয়ে একটি গোলাম হাদিয়াস্বরূপ তার নিকট পাঠান । কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করে বলেন, আমি আবদুল্লাহ ইবনে মাসউদ (রা)-কে বলতে শুনেছি যে, কোনো মুসলমানের উপর থেকে কোনো জুলুম বা অন্যায় দূরীভূত হলে, এর বিনিময়ে যদি সে কম হোক বা বেশি কোনো কিছু সংশ্লিষ্ট কর্মকর্তাকে প্রদান করে, তাহলে সেটা হারাম হবে। ইবনে যিয়াদ বলেন, আমি বললাম, হে আবদুর রহমান! আমরা তো এখন সুহৃত (অবৈধ লেন-দেন) ছাড়া কিছুই বুঝি না । তিনি জবাব দিলেন, ঘুষ বা রিশওয়াত তো কুফরী । অতএব কোনো শাসনকর্তা বা উচ্চ কর্মচারী যদি নিজের জন্যে কর্মচারীদের নিকট থেকে কোনো কিছু খৃহণ করে, যা এঁ ব্যক্তির নিজের ও পরিবারের জন্যে নির্দিষ্ট করা ছিল, এমতাবস্থায় দাতা খহীতা উভয়ের কাউকেই সাহায্য করা উচিত নয় । উভয়ই জালেম । এর দৃষ্টান্ত হচ্ছে, এক চোর কর্তৃক অপর চোরের মাল চুরি করার Wwww.icsbook.info

— পৃষ্ঠা ৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।