৮০ + শরীয়তী রাষ্ট্রব্যবস্থা মুযারায়াত ইত্যাদিতে এ ধরনের কাজে-কারবারে উপকার করা হলে, এখানেও একই হুকুম প্রযোজ্য হবে। এ কারণেই হযরত উমর ইবনুল খাত্তাব (রা) কোনো কোনো কর্মচারীর বেতন অর্ধেকে ত্রাস করে দিয়েছিলেন। তাদের মাল-সম্পদ থাকলেও তারা ঝণীও ছিল । আবার খেয়ানতকারী হিসাবেও তারা অভিযুক্ত ছিল না। তার কর্মচারীদের সাথে এই আচরণ করার কারণ ছিল এই যে, তারা কর্মকর্তা হিসাবে ক্ষমতার অপব্যবহার করে হাদিয়া-তোহফা নিয়েছিল। হযরত উমর (রা) তাদেরকে গভর্ণর ও কর্মচারী নিযুক্ত করেছিলেন। তাই তিনি একজন ন্যায়পরায়ণ নেতা ও শাসক হিসাবে সম্পদের সঠিক বণ্টন নিশ্চিত করণার্থে (প্রশাসনে স্বচ্ছতা বিধান এবং আর্থ-সামাজিক ভারসাম্য বজায় রাখার স্বার্থে) এ ধরনের ব্যবস্থা করেছিলেন। শাসক ও জনগণের মধ্যে বিকৃতি দেখা দিলে প্রত্যেক মুসলমানের কর্তব্য হলো, আপন আপন কৰ্তব্যসমূহ যথাযথ পালনে সচেষ্ট হওয়া হারাম বর্জন করা এবং আল্লাহ যে কাজ করার অনুমতি দিয়েছেন, তা হারাম মনে না করা । সরকারী কর্মকর্তাদের উপঢৌকন না দিলে অনেক সময় জনগণকে বিপদের কঠিন পরীক্ষায় অবতীর্ণ হতে হয়। উপঢৌকন না দেয়া হলে এ সকল কর্মকর্তার জুলুম-নিপীড়ন থেকে অব্যাহতি পাওয়া যায় না। তারপরও তারা এভাবে মানুষের উপর জুলুম-অত্যাচার চালিয়েই নিজেদের দায়িত্ব পালন করে। জোর করে তাদের থেকে অধিক (কর) যাকাতের মাল আদায় করে। বৈষয়িক স্বার্থে নিজের আখিরাতকে সর্বনাশ করে। যে ব্যক্তি এভাবে অপরকে বৈষয়িক শাস্তি ও আনন্দ দানের জন্যে এরূপ করে, সে তার আখিরাতকে বিনষ্ট করে। তার কর্তব্য ছিল যথাসম্ভব জুলুমের প্রতিরোধ করা । জনগণের সুযোগ সুবিধার প্রতি লক্ষ্য দেওয়া । মানুষের অভাব অভিযোগ দূর করা । রাষ্ট্র্রধানকে জনগণের অবস্থা সম্পর্কে অবহিত করা । জনগণের কোনো অংশ অশান্তি সৃষ্টি করতে চাইলে, তা থেকে সমাজকে রক্ষা করা । রাসূলুল্লাহ (সা) ইরশাদ করেছেন- pl fn lobe Me I 5’ Sh LL on "i পণ © ar ss rs Wwww.icsbook.info
— Page 80 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.