শরীয়তী রাষ্ট্রব্যবস্থা $ ৭৭ মূল কথা হলো, কারোর নিকট যদি এমন মাল থাকে, যা রাষ্ট্রীয় তহবিলে জমা দেয়া তার উপর ফরয, কিন্তু ক্ষমতা থাকা সত্বেও সে তা আদায় করছে না, এমন ব্যক্তিকে শাস্তি দিতে হবে। এঁ সকল মালের দৃষ্টান্ত হলো, যেমন, গচ্ছিত মাল, মুজারাবাত বা সমঅংশীদারিত্বের ভিত্তিতে ব্যবসায় বা কৃষিজাত মাল, ইয়াতীমের মাল কিংবা ওয়াকফকৃত মাল, বায়তুল মালের সম্পদ । খণ গ্রহীতা ক্ষমতা থাকা সত্বেও খণ আদায় না করলে, তাকে শাস্তি প্রদানের মাধ্যমে তার মাল বাজেয়াপ্ত করতে হবে। অথবা সে মালের জায়গার সন্ধান দেবে যে, অমুক জায়গায় আছে। অতঃপর যখন এটা নিঃসন্দেহ হওয়া যাবে, তার কাছে মাল আছে, তখন তাকে গ্রেফতার করবে । মালের সন্ধান না দেয়া পর্যন্ত তাকে আটক রাখবে । অবশ্য প্রহার করার প্রয়োজন নেই । কিন্তু মালের সন্ধান দান কিংবা ঝণ পরিশোধের জন্যে তাকে প্রহার করবে, যেন হকদারের হক আদায় করে দেয় কিংবা আদায় করা সম্ভব হয়। ‘নাফকা-এ-ওয়াজিবা’ তথা ‘অবশ্য দেয়’ খোরপোশের ক্ষেত্রেও একই হুকুম, যদি বিবাদী খোরপোশ দিতে সক্ষম হওয়া সত্বেও তা আদায় না করে। মহানবী (সা) থেকে উরওয়া ইবনে শারীদ তার পিতা থেকে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ (সা) আমাকে বলেছেন- “সামর্থ্য থাকা সত্বেও যে ব্যক্তি পাওনা দেয় না, তার মাল জব্দ এবং তাকে শাস্তি দান বৈধ।” সহীহ বুখারী এবং সহীহ মুসলিমে আছে- kb “প্রাপ্য অনাদায়কারী বিত্তশালী জালেম ৷” হকদারের হক আদায়ে গড়িমসি করাটাও হক না দেয়ার নামান্তর এবং জুলুম । আর জালেম ব্যক্তি অবশ্যই শাস্তিযোগ্য অপরাধী । এটা সর্বস্বীকৃত কথা যে, হারামে লিপ্ত এবং ওয়াজিব তরককারী শাস্তিযোগ্য । অতএব শরীয়তে যদি তার শাস্তি নির্ধারিত না থাকে, তাহলে ‘উলুল আমর’ বা নেতা এ ব্যাপারে ইজতিহাদের ' আশ্রয় নিবেন। হক অনাদায়কারী বিত্তবানকে শাস্তি দেবেন। যে অনাদায়ে জেদ ধরে তাকে দৈহিক শাস্তি দেবে, যেন তা আদায়ে বাধ্য হয়। এ ব্যাপারে ফকীহদের স্পষ্ট অভিমত রয়েছে। ইমাম মালিকের শিষ্যবর্গ এবং ইমাম শাফিঈ, ইমাম আহমদ এর পূর্ণ ব্যবস্থা প্রদান করেছেন। এতে কারোর দ্বিমত নেই । এটি সর্বস্বীকৃত বিষয় । Wwww.icsbook.info
— পৃষ্ঠা ৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।