৭৬ + শরীয়তী রাষ্্রব্যবস্থা মুসলমানদের মধ্যে তা বন্টন করে দেয়া হতো । হযরত উমার ইবনুল খাত্তাব (রা)-এর যুগে সম্পদ. ও শাসন পরিধি উভয়েরই ব্যাপ্তি ঘটে । তখন যোদ্ধা, মুজাহিদীন এবং ভাতা প্রাপ্তদের জন্যে দেওয়ান এবং দফতর খোলা হয়। উমর (রা) খোদ্ এ দেওয়ান ও দফতর তৈরী করেন। তাতে মুজাহিদীন এবং নিয়মিত সেনাবাহিনীর নাম ঠিকানা লেখা থাকতো। এই দেওয়ান এবং দফতরই মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গৌরবময় বিষয় ।. বিভিন্ন শহর এবং জনপদ থেকে যে সকল খারাজ এবং ‘ফাঈ’ পাওয়া যেতো, তার দফতর আলাদা ছিল। ফারুকী যুগে এবং তার পূর্বে সরকারী পর্যায়ে আগত সম্পদ তিন ভাগে বিভক্ত ছিল। এক শ্রেণীর মালের উপর ইমাম ও আমীরের অধিকার ছিল। তিনিই এর অধিকারী বলে বিবেচিত হতেন । এর উপর আল্লাহর কিতাব, সুন্নাহ্ এবং মুসলিম উন্মাহ্র ইজমা (এক্যমত্য) রয়েছে। আর এক প্রকার মাল রয়েছে, যা গ্রহণ করা ইমাম এবং আমীরের জন্যে হারাম । যেমন, অপরাধে জড়িত থাকার কারণে যদি কাউকে হত্যা করা হয়, তাহলে তার সম্পদ অপর কোনো জনপদ থেকে বায়তুল মালের জন্যে উসূল করতে হবে, যদিও তার উত্তরাধিকারী থাকুক কিংবা সে কোনো ‘হদ’ বা শরয়ী দণ্ডপ্রাপ্ত হোক । আর এক শ্রেণীর মাল আছে, যে ব্যাপারে ইজতিহাদ (বা প্রয়োগ বুদ্ধির) অবকাশ থাকে। এ ব্যাপারে উলামা-এ-কিরামের মতপার্থক্য রয়েছে। যেমন, কোনো ব্যক্তি সম্পদ রেখে মারা গেছে। তার নিকটাত্মীয় রয়েছে। কিন্তু তার ,০১>/|9১ যুল ফুরূয বা আসাবা অথবা তৎসম পর্যায়ের কোনো ওয়ারিশ নেই। তাতে কি পদ্থা অনুসৃত হবে, এ ব্যাপারে উলামা-এ-কিরামের মত ও পথের মধ্যে পার্থক্য রয়েছে। অধিকাংশ জনগণ জুলুম-নিপীড়নে জর্জরিত হয়। শাসনকর্তা ও উচ্চ সরকারী কর্মকর্তারা হালাল হারামের কোনো পরোয়া করে না। জনগণ থেকে কর উসূল করে থাকে। আবার জনগণও কোনো সময় নিজের কর্তব্য পালন থেকে বিরত থাকে । বায়তুল মালে সম্পদ সঞ্চয়ের পথ বন্ধ করে দেয়। ফলে ফৌজ (সামরিক খাত) এবং কৃষি পেশায় নিয়োজিতদের উপর জুলুম হয়ে থাকে। অথবা জনগণ জিহাদ রূপ ফরয ছেড়ে দেয়। অপরদিকে রাষ্ট্রনায়করা বায়তুল মালে অর্থ জমা করেন। কিন্তু তাতে হালাল হারামের আদৌ লেহাজ করেন না । সরকারী অর্থ-সম্পদ অনাদায়ে জনগণকে শাস্তি দেন । মুবাহ এবং ওয়াজিব কাজ ছেড়ে দিয়ে এমন সব কাজে লিপ্ত হন, যা রাষ্ট্র পরিচালকদের জন্যে কিছুতেই হালাল বা জায়েয নয়। Wwww.icsbook.info
— পৃষ্ঠা ৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।