শরীয়তী রষ্ট্রব্যবস্থা $ ৭৫ অতঃপর “মাল-এ-ফাঈ”-এর সাথে সকল প্রকার মাল জমা করা হবে। যে পরিমাণ সরকারী মাল থাকে, তার সবই মুসলমানদের বায়তুল মালে জমা করা হবে। যেমন লা-ওয়ারিশ মাল । হয়তো কোনো মুসলমান মারা গেছে এবং তার কোনো ওয়ারিশ নেই অথবা ছিনতাইকৃত মাল কিংবা হাওলাতী বা আমানতী মাল যেগুলোর মালিকরা নিরুদ্দেশ । এ মাল জমিন হতে পারে কিংবা স্থাবর কোনো সম্পত্তি । এ ধরনের অন্যান্য মালসহ সবগুলোই মুসলমানদের সম্পদ এবং এগুলো রাষ্ট্রীয় অর্থভাপ্তার বায়তুল মালেই জমা করা হবে। কুরআন মজীদে শুধু “মাল-এ-ফাঈ”-এর কথাই উল্লেখিত- অন্য মালের কথা উল্লেখ নেই । কারণ মহানবী (সা)-এর যুগে যেসব লোক মারা গেছে, তাদের উত্তরাধিকারী ছিল। সাহাবা-এ-কিরামের বংশ পরিচয় জানা ছিল।> একবার কোনো এক গোত্রের জনৈক ব্যক্তি মারা গেলে মহানবী (সা) তার পরিত্যক্ত সম্পদ সংশ্লিষ্ট গোত্র প্রধানের হাওলা করেন। সে সরদার বংশ পরিচয়ের দিক থেকে তার দাদার নিকটাত্মীয় ছিল । ইমাম আহমদ প্রমুখ উলামা-এ-কিরামের এক অংশের এটিই অভিমত । ইমাম আহমদ (রহ) এর ব্যাখ্যা করেছেন। কোনো ব্যক্তি মারা গেলে যদি তার উত্তরাধিকারী না থাকে, তাহলে তার উত্তরাধিকার তার আযাদকৃত গোলামকে দিয়ে দিবে। ইমাম আহমদের শিষ্যদের একটি বড় জামায়াত এ মতেরই অনুসারী । কোনো ব্যক্তি মারা গেলে যদি তার উত্তরাধিকারী না থাকে, তাহলে তার পরিত্যক্ত সম্পত্তি সংশ্লিষ্ট এলাকার জনগণের মধ্যে বণ্টন করে দেবে। মহানবী (সা) এবং খুলাফা-এ-রাশেদীনের অনুসৃত নীতি এটিই ছিল যে, মৃত বক্তি এবং তার উত্তরাধিকার দাবিদারদের মধ্যে আত্মীয়তার সামান্যতম সম্পর্কের প্রমাণই যথেষ্ট । মুসলমানদের নিকট থেকে নিয়মিতভাবে যে মাল সংগ্রহ করা হতো, তা ছিল যাকাত । যাকাত ব্যতীত তাদের নিকট থেকে আর কিছু গ্রহণ করা হতো না। রাসূলুল্লাহ (সা) বলতেন, মুসলমানকে জানমাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদে শরীক হতে হবে এবং আল্লাহর নির্দেশ পালন করতে হবে। মহানবী (সা) এবং হযরত আবু বকর (রা)-এর যুগে অধিকৃত মাল যা বষ্টন করা হতো এজন্যে কোনো পূর্ণাঙ্গ দেওয়ান বা দফতর ছিল না । বরং ন্যায়সঙ্গত পন্থায় ১. এছাড়া ইসলামের প্রভাব বলয় শুধু আরবেই সীমাবদ্ধ ছিল আর আরবদের বংশ পরিচয় সকলের জানা ছিল। এজন্যে এক শ্রেণীর মালের কথাই উল্লেখিত হয়েছে। কুরআন মজীদে শুধু ফাঈ-এর কথা বলা হয়েছে। Wwww.icsbook.info
— পৃষ্ঠা ৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।