শরীয়তী রাষ্ট্রব্যবস্থা
/ ২৫৫
📝 লেখা 📖 পিডিএফ

৭8 ক শরীয়তী রাষ্্রব্যবস্থা মূল কথা হলো, আল্লাহ তায়ালা মাল দৌলত এজন্যে দিয়েছেন, যেন এসব ইবাদতের ক্ষেত্রে মানুষের সহায়ক হয়। বলাবাহুল্য, মানব সৃষ্টির মূল লক্ষ্যই হলো, আল্লাহর ইবাদত বা পূর্ণ দাসত্ব-আনুগত্য করা । সুতরাং কাফিররা যেহেতু আল্লাহর ইবাদত করে না এবং নিজেদের মাল সম্পদও আল্লাহর ইবাদতে ব্যয় করে না, এজন্যে (সত্যের পথে বাধা দানকারীদের) এ সম্পদকে মুসলমানদের জন্যে হালাল ও জায়েয করা হয়েছে, যেন এ সম্পদের দ্বারা তাদের শক্তি সঞ্চয় হয় এবং তারা ইবাদত করতে পারে। কারণ মুসলমানরা একমাত্র আল্লাহর বন্দেগী করে থাকে। সুতরাং ‘মাল-এ-ফাঈ’ তাদেরকে দেয়া হয়েছে, যারা এর হকদার ছিল। এটা এরূপ যেমন কারোর মীরাস বা উত্তরাধিকার ছিনিয়ে নেয়া হলে তার হক তাকে ফিরিয়ে দেয়া হয়, যদিও সেটা ইতিপূর্বে অপরের করায়ত্তে থাকে । অথবা এটা সেরূপ যেমন ইহুদী ও নাসারাদের নিকট থেকে জিযিয়া নেয়া হয় কিংবা এঁ মালের মতো, যদ্বারা দুশমনের সাথে সন্ধি করা হয় অথবা এটা এঁ সম্পদের ন্যায় যা অমুসলিমদের পক্ষ থেকে উপঢৌকন হিসাবে রাষ্ট্রপ্রধান পেয়ে থাকে। এটাকে সেই সম্পদের সাথেও তুলনা করা যায়, কোনো খৃষ্টান জনপদ বা অপর জনপদের উপর দিয়ে যাবার সময় সওয়ারীর ব্যবস্থাপনা ও অন্যান্যভাবে যা ব্যয়িত হয়। মোটকথা, মাল-এ-ফাঈ মুসলমানদের জন্য হালাল ও জায়েয করা হয়েছে যেন মুসলমান এই সম্পদের দ্বারা শক্তি অর্জন করতে পারে এবং আল্লাহর ইবাদতে সমর্থ হয়। শত্ৰু পক্ষের সওদাগর এবং ব্যবসায়ীদের নিকট থেকে যা কিছু নেয়া হয়, সেটা হচ্ছে তাদের মোট সম্পদের এক দশমাংশ তথা উশর । এ সকল বণিক-সওদাগর যদি যিন্মী হয় এবং নিজ জনপদ থেকে বের হয়ে অপরের জনপদে গিয়ে ব্যবসায় বাণিজ্য করে, তাহলে তাদের নিকট থেকে উশরের অর্ধেক তথা বিংশতম অংশ গ্রহণ করবে । দ্বিতীয় খলীফা উমর ইবনুল খাত্তাব (রা) তাই করতেন। সন্ধি ভঙ্গকারীদের পক্ষ হতে দণ্ডস্বরূপ যে অর্থ গ্রহণ করা হয়, সেই অর্থও এরি মধ্যে শামিল । খারাজের মালও এরি অন্তর্ভুক্ত হবে, যা কাফিরদের উপর আরোপিত ছিল । যদিও এর মধ্য থেকে কিছু অংশ কোনো মুসলমানের উপরও আরোপিত হবে৷” ১. এর ধরন হচ্ছে এরূপ যেমন, প্রথম কাফিরের হাতে কোনো যমীন ছিল, এখন সেটা মুসলমানদের হাতে এসে গেছে। এর মূল যেহেতু খারাজী যমীন, মুসলমানের উপরও একই খারাজ আসবে যা মূল যমীনের উপর নির্ধারণ করা হয়েছিল। Wwww.icsbook.info

— পৃষ্ঠা ৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।