শরীয়তী রাষ্ট্রব্যবস্থা $ ৬৭ ' ইমাম বা নেতা কারও পক্ষে কোনো প্রকার জুলুম, প্রতারণা, বাড়াবাড়ি কিংবা মালের ক্ষতি করার অধিকার নেই । কেউ এরূপ করলে কিয়ামতের দিন এজন্যে তাকে আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। কারণ, এ ধরনের কাজও খিয়ানত । মাল-এ-গণীমতের মধ্যে লুটতরাজ করাও নাজায়েয । যার যার খেয়াল খুশি মত লুটপাট করে গণীমতের মাল নিয়ে যাওয়া থেকে রাসূলুল্লাহ (সা) মুসলিমগণকে বিরত রেখেছেন। গণীমতের মাল বণ্টন হবার পূর্বে যদি নেতা এই সাধারণ অনুমতি প্রদান করেন যে, “যে যেইটা হস্তগত করে নিয়েছো সেটা তারই” এটা তখনই জায়েয এবং হালাল হবে যদি তা ‘খুমুস আদায় করার পর হয়ে থাকে । অনুমতির জন্যে বিশেষ কোনো শব্দ বা বাক্য নেই । যেভাবেই হোক নেতা বা ইমামের পক্ষ থেকে অনুমতি হলেই হবে। তবে যে ক্ষেত্রে সাধারণ অনুমতি দেয়া না হয়, তখন যদি কেউ কোনো জিনিস নেয়, ওঁ অবস্থায় এতদূর ন্যায়নীতিবোধ নিয়ে কাজ করবে যে, অনুমতি পেলে তার ভাগে যে পরিমাণ মাল আসতো, ঠিক এঁ পরিমাণই সে গ্রহণ করতে পারে। ইমাম যদি গণীমতের মাল সংগ্রহ করা বন্ধ করে দেন এবং অবস্থা কিছুটা এরূপই হয় যে, তিনি যেটা ইচ্ছা সিদ্ধান্ত নিবেন, তাহলে পরস্পর বিরোধী দুটি মত দেখা দিলে উভয়টিই বাদ দিবে এবং মধ্যপস্থা অবলম্বন করবে। কারণ আল্লাহর দ্বীনের পথ হচ্ছে মধ্যপন্থা। মাল বষ্টনকালে ন্যায়-নীতি হচ্ছে এই যে, এক অংশ পাবে ‘পেয়াদা’ অর্থাৎ পদাতিক আর তিন অংশ পাবে ঘোড় সওয়ার বাহিনী যারা আরবী ঘোড়া রাখে । এক অংশ তার আর দুই অংশ ঘোড়ার । খায়বর যুদ্ধে মহানবী (সা) এরূপই করেছিলেন। কোনো কোনো ফকীহ-এর মতে সওয়ার (আরোহী) পাবে দুই অংশ । এক অংশ থাকবে তার আর এক অংশ তার ঘোড়ার । তবে প্রথমোক্ত মতটিই সঠিক । সহীহ হাদীসও এ ব্যাপারে পোষকতা করে। কারণ ঘোড়ার সাথে তার সহিস ইত্যাদিও থাকে। তাই ঘোড়া অধিক সাহায্যের মুখাপেক্ষী । যচা হলযায় নহয় সওয়ারের দ্বারাই অধিক কল্যাণ সাধিত হয়। কোনো কোনো ফকীহর অভিমত হলো, আরবী ঘোড়া এবং ‘হাজীন’ ঘোড়াকে সমান অংশ দিতে হবে। কারও মতে আরবী ঘোড়াকে দুই অংশ এবং হাজীন ঘোড়াকে এক অংশ দেবে । রাসূলুল্লাহ (সা) এবং সাহাবা-এ-কিরাম থেকে এরূপ Wwww.icsbook.info
— পৃষ্ঠা ৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।