৬৬ ক শরীয়তী রাষ্ট্রব্যবস্থা বনী উমাইয়া এবং বনী আব্বাসের শাসনামলে গণীমতের মাল আহরণকারীদের মধ্যেই বিলি-বষ্টন করা হতো । তখন মুসলমানরা রোম, তুরস্ক এবং বারবারদের বিরুদ্ধে জিহাদে লিপ্ত থাকত । জিহাদে কেউ যদি দুঃসাহসিক কোনো কাজ করে, গুরুত্বপূর্ণ কোনো অভিযান চালায় যেমন দুর্গ দখল করা, যদ্দরুন যুদ্ধ জয়ের পথ উন্ুক্ত হয় কিংবা শত্ৰবাহিনীর নেতার উপর হামলা চালিয়ে দুশমনকে পরাস্ত করে _ অথবা অনুরূপ অন্য কোনো কাজ করে, তাহলে এহেন ব্যক্তিকে ‘নুফল’ বা অতিরিক্ত দেয়া যাবে। কেননা খোদ রাসূলুল্লাহ (সা) এবং তার খলীফাগণ ‘নুফল’ দিতেন । যেমন, “‘বেদায়া’ যুদ্ধে রাসূলুল্লাহ (সা) ‘খুমুস’ (এক পঞ্চমাংশ) ছাড়াও এক চতুর্থাংশ আরও দিয়েছিলেন। তেমনি গাযওয়া-এ-রাজফায় ‘খুমুস' এর অতিরিক্ত এক তৃতীয়াংশ দিয়েছিলেন। এ ব্যাপারে উলামা-এ-কিরামের মতভেদ আছে, কারও মতে ‘নুফল’ ও অতিরিক্ত দান 'খুমুস’ তহবিল হতে দেয়া হবে। কারও মতে “খুমুস-এর এক পঞ্চমাংশ থেকে দেয়া হবে, যেন যুদ্ধে অংশ গ্রহণকারী কারও উপর কারোর প্রাধান্য প্রকাশ না পায় । সঠিক কথা হলো এই যে, খুমুস-এর এক চতুর্থাংশ থেকে নুফল ও অতিরিক্ত মালে গণীমত প্রদান করবে, তাতে কারোর উপর কারোর প্রাধান্য প্রতিষ্ঠিত হলেও হতে পারে। তবে এই ‘নুফল' প্রদান কোনো দ্বীনী স্বার্থেই হতে হবে- ব্যক্তির খেয়াল-খুশি বা স্বার্থপরতার তাতে কোনো স্থান নেই । মহানবী (সা) একই লক্ষ্যে কয়েকবার '‘নুফল' প্রদান করেছেন। সিরীয় ফকীহগণ এবং ইমাম আবু হানীফা ও ইমাম আহমদ প্রমুখের মত হচ্ছে এটিই । এ মতের ভিত্তিতেই বলা হয়েছে যে, এক চতুর্থাংশ এবং এক তৃতীয়াংশ শর্তহীনভাবেই দিয়ে দেবে। এর অধিক পরিমাণ দিতে হলে তাতে শর্ত আরোপ করতে হবে। যেমন, নেতা কিংবা সেনাবাহিনীর সিপাহ্সালার বলবেন, “যে ব্যক্তি অমুক কিল্লাটি ধ্বংস করবে” অথবা “শত্ৰু দলের অমুককে হত্যা করবে, তাকে এটা দেয়া হবে। কারও কারও অভিমত হলো, নুফল এক তৃতীয়াংশের অধিক না দেয়া । তবে হা শর্ত আরোপ করে দেয়া যাবে। এ দুটি অভিমত হচ্ছে ইমাম আহমদ ও অন্যদের । সঠিক বর্ণনা মতে, নেতার জন্যে এটা বলা জায়েয আছে যে, “যে ব্যক্তি যে জিনিস নিয়েছে সেটি তারই” । বদর যুদ্ধে মহানবী (সা) এরূপ বলেছিলেন। তবে এটা তখনই বলা যায়, যদি কল্যাণের মাত্রা অধিক হয়. এবং অসন্তোষের মাত্রা কম হয়। Wwww.icsbook.info
— পৃষ্ঠা ৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।