শরীয়তী রাষ্ট্রব্যবস্থা $ ৬৫ Me SA CG CS bas- A HEEL lial ‘কিয়ামতকে সামনে রেখে আমি তরবারিসহ প্রেরিত হয়েছি, যেন মানুষ এক আল্লাহর ইবাদত করে যার কোনো শরীক নেই । আমার রিযিক আমার বল্পমের ছায়াতলে রাখা হয়েছে। আমার বিরুদ্ধাচরণকারীর জন্যে রয়েছে অপমান ও লাঞ্ছনা । যে অপর জাতির (ধর্মীয়) সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের অন্তর্ভুক্ত রূপে গণ্য হবে। (মুসনাদে আহমদ) অতএব, মালে গণীমতের বেলায় এক পঞ্চমাংশ হচ্ছে ফরয । তার থেকে এ অং: আলাদা করে আল্লাহর নির্দেশ মাফিক তা খরচ করবে। অবশিষ্ট মাল গণীমত আহরণকারীদের মধ্যে বিতরণ করবে। হযরত উমর ফারুক (রা)-এর উক্তি হলো, “তারাই মালে গণীমতের অধিকারী যারা জিহাদে অংশ গ্রহণ করে। চাই যুদ্ধ করুক বা না করুক । মালে গণীমত বন্টনকালে কারোর পদমর্যাদা, কর্তৃত্ব- নেতৃত্বের পরোয়া করবে না। বংশ মর্যাদা বা আভিজাত্যের 'সামনেও ভীরুতা দেখাবে না । সম্পূর্ণ ন্যায় নীতি ও ইনসাফের সাথে এ মাল বন্টন করবে। মহানবী (সা) ও তার খলীফাগণ কি করতেন? সহীহ বুখারী শরীফে আছে যে, হযরত সাদ ইবন আবি ওয়াক্ধাস (রা) অন্যদের তুলনায় নিজেকে শ্রেষ্ঠ মনে করতেন । যেমন, আল্লাহর রাসূল (সা) ইরশাদ করেছেন, i EOE ET “তোমাদের বিজয় এবং রিযিক প্রদান করা হয় তোমাদের দুর্বলদের অসিলায়। মুসনাদে আহমদ হাদীস গ্রন্থে সাদ ইবনে আবী ওয়াক্কাস (রা) কর্তৃক বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা) সমীপে এ মর্মে আরয করলাম যে, হে আল্লাহর রাসূল! জনৈক ব্যক্তি আপন কওমের মর্যাদা ও নেতৃত্ বজায় রাখার লড়াই করছে। তীর অংশও কি অন্যদের মতোই সমান হওয়া উচিত? হুযুর (সা) বললেন- ty SIS UA sf bt Ll CPA “হে ইবনে উন্মে সা‘দ! তোমার মরে যাওয়াই শ্রেয়। তোমাদেরকে কি তোমাদের দুর্বলদের অসিলায় রিযিক ও বিজয় প্রদান করা হয় না?” Wwww.icsbook.info
— পৃষ্ঠা ৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।