শরীয়তী রাষ্ট্রব্যবস্থা
/ 255
📝 Text 📖 PDF

৬২ ৫ শরীয়তী রাষ্ট্রব্যবস্থা হযরত উমর ইবনুল খাত্তাবও (রা) (রাষ্ট্রীয় সম্পদের ব্যাপারে) একই নীতির অনুসরণ করেছেন। একদা অনেক ব্যক্তি এসে তাকে বলল : আপনার আরও কিছুটা আর্থিক স্বচ্ছলতা প্রয়োজন । আপনি বায়তুল মাল থেকে আরও কিছু বেশি অর্থ গ্রহণ করলে ভাল হবে। হযরত উমর (রা) বললেন : আমার এবং জনগণের মধ্যকার সম্পর্ক তোমাদের জানা নেই । এর দৃষ্টান্ত হচ্ছে এরূপ যেমন, কিছু লোক সফর করছে। সকলে নিজ নিজ মাল-সামান ও অর্থ-সম্পদ তাদের একজনের কাছে গচ্ছিত রেখে বললো : আপনি আমাদের এই অর্থ ও মালামাল আমাদের প্রয়োজনে ব্যয় করবেন। এমতাবস্থায় আমানতদারের জন্যে সেই অর্থ-সম্পদ থেকে কিছুটা ব্যয় করা এবং যেমন খুশি তেমনি খরচ করা বৈধ্য হবে কি? একবার হযরত উমর (রা)-এর নিকট “খুমুসের” (গণীমতের পঞ্চাংশ) অনেক মাল এসেছিল। এগুলো দেখে তিনি বললেন : জনগণ তাদের আমানত দিয়ে দিয়ে বেশ কাজ করেছে। উপস্থিত দু'একজন বললেন, আপনি আমানতের মালসমূহ আল্লাহ্র হুকুমে যথাযথ ব্যয় করে থাকেন। এজন্যে জনগণও আমানতসমূহ (যাকাত, ওশর, কর ইত্যাদি সকরারী পাওনা) নিয়মিতভাবে এনে আপনার হাতে জমা দিয়ে দেয় । আপনি যদি এতে হেরফের করতেন তারাও করতো । “উলিল আমর” বা নেতা বলতে কি বুঝায়, জনগণের তা জানা উচিত । তীর অধিকার এবং মর্যাদা কি, সে সম্পর্কেও অবহিত থাকা আবশ্যক । নেতার তুলনা অনেকটা বাজারের মতো। বাজারে তোমরা যে পরিমাণ মূল্য দাও, সে পরিমাণ পণ্য পাও, তাই হযরত উমর ইবনে আবদুল আযীয (রহ) বলতেন : তুমি যদি সত্যবাদী ও ন্যায়পরায়ণ হও এবং বিশ্বস্ততার পরিচয় দাও, তাহলে এর বিনিময়ে তুমিও একই প্রতিদান পাবে। পক্ষান্তরে যদি মিথ্যাচার, অন্যায়, অবিচার ও বিশ্বাসঘাতকতার পরিচয় দাও, তাহলে তুমিও প্রতিদানে একই আচরণ পাবে। অতএব দেশের প্রধান শাসক ও তীর অধীনস্থ অন্যান্য কর্মকর্তার উপর ফরজ হলো, ন্যায়নীতির মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনার অর্থ সংগ্রহ করা এবং সেগুলো যেখানে ব্যয় করা সঙ্গত ওখানে সেভাবে ব্যয় করা । হকদারকে বঞ্চিত না করা। হযরত আলী (রা)-এর নিকট একবার অভিযোগ আসলো যে, তার কোনো কোন নায়েব’ (প্রতিনিধি) জনগণের উপর জুলুম করে। তিনি তখন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে বলে উঠলেন- |] LUD ISO FY URS Valk Shaya od ln “হে আল্লাহ! আমি তাদের জুলুম-অত্যাচার এবং আপনার হক ত্যাগ করার নির্দেশ দেইনি ।” Wwww.icsbook.info

— Page 62 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.