শরীয়তী রাষ্ট্রব্যবস্থা
/ ২৫৫
📝 লেখা 📖 পিডিএফ

খাঁটি বান্দা হিসেবে গড়ে তোলার জন্য তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। ভার লেখনী ছিল অত্যন্ত ক্ষুরধার । রাষ্ট্র প্রশাসন ব্যবস্থায় অনৈসলামিক ভাবধারার মূলোৎপাটন করে তিনি মুসলিম সমাজকে নির্ভেজাল ইসলামী আদর্শের নিরিখে অবগাহিত করতে চেয়েছিলেন। এ দৃষ্টিকোণ থেকে তার লেখা ১০,4, ]| {1 নামক গ্ৰন্থটি একটি অনবদ্য গ্রন্থ । এ গ্রন্থের বাংলা তরজমাই হচ্ছে ‘শরীয়তী রাষ্ট্রব্যবস্থা' ৷ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সাংবাদিক, সাহিত্যিক মওলানা জুলফিকার আহ্‌মদ কিস্মতী-এর অনুবাদক । জনাব কিস্মতী সাহেব একজন প্রতিষ্ঠিত লেখক এবং চার-পাঁচ ভাষায় ব্যুৎপত্তিশালী, বহু মূল্যবান গ্রন্থের প্রণেতা, অনুবাদক ও সম্পাদক ৷ তার অনুবাদ বেশ প্রাঞ্জল ও সাবলীল । বর্তমান সংস্করণে অনুবাদক গ্রন্থটি পুনঃ সম্পাদনা করায় অনুবাদটি আরও সমৃদ্ধি পেয়েছে। বাংলা ভাষায় এ বিষয়ে মৌলিক পুস্তকের অভাবকে অস্বীকার করা যায় না। শরীয়তী রাষ্ট্রব্যবস্থা ও দণ্ডবিধির মৌলবিধান সম্বলিত গ্রন্থটি এ দেশের মুসলমানদের বহু দিনের প্রতিশ্ষিত একটি অভাব দূরীকরণে যথেষ্ট অবদান রাখবে বলে আমাদের বিশ্বাস। পাঠক সমাজের হাতে এ জাতীয় একটি পুস্তক তুলে দিতে পেরে পরম করুণাময় আল্লাহ্র দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ আমাদের এ ক্ষুদ্র প্রচেষ্টা কবুল করুন । - আমীন! মুহাম্মদ গোলাম কিবরিয়া প্রকাশক Wwww.icsbook.info

— পৃষ্ঠা ৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।