৫৮ * শরীয়তী রাষ্ট্রব্যবস্থ এটি একটি সহীহ হাদীস । এর অংশ বিশেষ বুখারী এবং মুসলিমে উল্লেখিত আছে । কিছু অংশ তিরমিযী শরীফেও উল্লেখ আছে। রাসূলুল্লাহ (সা) আরও ইরশাদ করেছেন-- ASS tay Lie Ul Ni AlSh sys wlll Jal 32 ya -<l aalSi Gast sos “ফেরত দেয়ার অভিপ্রায়ে যে মানুষের সম্পদ গ্রহণ করে, আল্লাহ তা পরিশোধের ব্যবস্থা করে দেন। আর কেউ সল্পূর্ণ আত্মসাতের নিয়তে কারও কাছ থেকে কোনো অর্থ-সম্পদ নিলে, আল্লাহ তায়ালা তা ধ্বংস করে দেন।” (বুখারী) সকল আমানত পরিশোধকে আল্লাহ ফরজ করেছেন। আমানতে খেয়ানত, লুট, ছিনতাই, চুরি, প্রতারণা যাই হোক, তা আদায়ের জন্য সতর্ক করা হয়েছে। এমনিভাবে হাওলাত বা ধার হিসাবে গৃহীত অর্থ সম্পদ ও জিনিসপত্র ফেরত দেয়া ফরজ । রাসূলুল্লাহ (সা) এ সম্পর্কে বিদায় হজ্জের ভাষণে বলেছেন- PE Mey aie UG gaye LL He Ll - sly Les i 2 GA 3 bel iG sl “ধারে গৃহীত জিনিস ফেরত দিতে হবে, উটের শাবক যার জন্যে নিদিষ্ট করা হয়েছে, তাকেই দিয়ে দেবে। ঝণ অবশ্য পরিশোধ্য। নেতার উপর যে কর্তব্য নির্ধারিত, তাকে তা আদায় করতেই হবে। নিশ্চয়ই আল্লাহ তায়ালা প্রত্যেক হকদারকে তার হক (অধিকার) প্রদান করে দিয়েছেন । সুতরাং উত্তরাধিকারীর জন্যে অসিয়ত নেই ।” দেশের প্রধান শাসক, আঞ্চলিক শাসকবর্গ ও প্রশাসনিক কর্মকর্তাগণ এবং জনগণের সকলেই এই শ্রেণীর অন্তর্ভূক্ত । শাসক ও শাসিত উভয় শ্রেণীর উপরই এটা ফরজ বা কর্তব্য যে, তারা পরস্পরের উপর বর্তিত দায়িত্ব যথাযথভাবে পালন করবে। রাষ্ট্র নায়ক এবং তার স্থলাভিষিক্ত কিংবা নিয়োজিত ব্যক্তি ও জনগণের ন্যায্য অধিকার দানে অবহেলা করা চলবে না । হকদারকে তার হক. আদায় করে দিতেই হবে । তাদের ন্যায্য অধিকার আংশিকভাবে নয় পুরোপুরিই আদায় করে দেয়া তাদের উপর ফরজ করা হয়েছে। এমনিভাবে জনগণ ও রাষ্ট্রের যেসব হক Wwww.icsbook.info
— পৃষ্ঠা ৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।