আমাদের কথা ইসলাম একমাত্র পরিপূর্ণ জীবন ব্যবস্থা । মানব জীবনের এমন কোন দিক নেই যেখানে ইসলামের কোন দিক-নির্দেশনা নেই। মানব জীবনের সকল স্তরে ইসলামের সুনির্দিষ্ট অনুশাসন বিদ্যমান ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, অর্থনৈতিক, সাংস্কৃতিক, নৈতিক, চারিত্রিক প্রভৃতি অংগনে ইসলামী আদর্শের একটি সুবিন্যস্ত ছাপ রয়েছে। গায়রুল্পাহর গোলামী ও মানুষের মনগড়া মতবাদের চোখ ধাঁধানো শৃঙ্খল থেকে ইসলাম মানব জাতির মুক্তি ঘোষণা করেছে এবং সর্বযুগ উপযোগী অবকাঠামো উপহার দিয়েছে। ইসলামী অনুশাসনমালার ব্যবহারিক দিক হচ্ছে শরীয়ত । শরীয়ত নির্ধারিত সীমানা বা চৌহদ্দীর মধ্যেই মুসলমানদের বিচরণ করতে হবে। এর বাইরে যাওয়ার অধিকার তাদের নেই । যদি কেউ এর বাইরে চলে যায় অর্থাৎ সীমানা লঙ্ঘন করে তাহলে সে আল্লাহদ্রোহী বলে গণ্য হবে। মানব জীবনের বৃহত্তর বিচরণ ক্ষেত্র ইসলামী আদর্শের বলয়ভুক্ত। রাষ্ট্রীয় প্রশাসন পদ্ধতিও এর বাইরে নয়। সভ্যতার উষালগন থেকে অদ্যাবধি রাষ্ট্র প্রশাসনকে কেন্দ্র করে যত মতবাদের জন্ম হয়েছে তা মানব মস্তিষ্ক প্রসূত । একমাত্র ইসলামী রাষ্ট্রব্যবস্থা এর ব্যতিক্রম । এর রচয়িতা এবং নিয়ন্ত্রণকারী স্বয়ং আল্লাহ তা‘আলা । তাই এটা নিঃসন্দেহে নির্ভুল । জীবন পথের বন্ধুর পথ-পরিক্রমায় ধাপে ধাপে হৌচট খাওয়ার সম্ভাবনা যেখানে প্রবল, সেখানে মানব রচিত মতবাদ যথার্থ অবদান রাখতে পারে না। কেননা তাতে ভুল-ভ্রান্তির সম্ভাবনা প্রচুর । আল্লাহ প্রদত্ত নির্ভুল বিধিমালার অনুসরণই মানুষকে তার অভীষ্ট লক্ষ্যে পৌছাতে পারে। আর এর প্রকৃষ্টতম উপহার হচ্ছে শরীয়ত অনুমোদিত অনুশাসন পদ্ধতি । ইমাম ইবনে তাইমিয়া (র) উচ্চ মর্যাদাসম্পন্ব আলিম (মুহাদ্দিস, ফকীহ) ও মশহুর মুজাদ্দিদ (সংস্কারক) । শিরক ও বিদ‘আত এবং কুসংস্কারাচ্ছনু মুসলিম মিল্লপাতকে তাওহীদের মূল মন্ত্রে উজ্জীবিত করে আল্লাহ তা'আলার Wwww.icsbook.info
— পৃষ্ঠা ৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।