৪২ % শরীয়তী রষ্ট্রব্যবস্থা করেছেন। অথচ তারই সততা ও সুমহান চরিত্রের ভূয়সী প্রশংসায় মহানবী (সা) বলেছেন: Dial be EY Gal HAN lil, LAS clk Ce “আবু যর সত্যবাদিতার উত্ঙ্গচূড়ায় সমাসীন ছিলেন। [এখানে ‘খাযরা' এবং ‘গাবরার’ উপমাসূচক প্রবাদের ব্যবহার এ বিশেষণে নেই ৷] হযরত আমর ইবনুল আস (রা)-কে রাসূল (সা) ‘যাতেসালাসিল’-এর যুদ্ধে এজন্যে প্রেরণ করেছিলেন যে, সেখানে তার নিকটাত্মীয়রা বসবাস করতো ৷ তীর প্রতি রাসূল (সা) অনুগ্রহসূচক আচরণ করতে চেয়েছেন । তার চাইতে উত্তম লোক থাকা সত্বেও তিনি তাকেই সেখানে পাঠিয়েছেন অপর কাউকে পাঠাননি। উসামা ইবনে যায়দকে একবার রাসূলুল্লাহ (সা) সেনাবাহিনীর নেতৃত্ব প্রধান করেছিলেন। মোটকথা, বিশেষ জাতীয় স্বার্থরক্ষার প্রেক্ষিতে কোন কোন ব্যক্তিকে তার বিশেষ বৈশিষ্ট্যে তাকে গভর্নর, প্রশাসক বা সেনাধ্যক্ষ নিয়োগ করা হতো। অথচ ধার্মিকতা, জ্ঞান-প্রজ্ঞা ও ঈমানের দিক থেকে হয়তো তাদের চাইতেও যোগ্য লোক বিদ্যমান থাকতো । এমনিভাবে প্রথম খলীফা হযরত আবু বকর সিদ্দীক (রা)-এর শাসনামলে যখন “মুরতাদ” ফিৎনা মাথাচাড়া দিয়ে উঠে, তা দমানোর জন্যে তিনি খালিদ ইবনে ওয়ালিদকে (রা) সেনাবাহিনীর নেতৃত্ব দিয়ে প্রেরণ করেন। ইরাক এবং সিরিয়ার জিহাদেও তাকেই সেনানায়ক করে পাঠানো হয়। অথচ হযরত খালিদ (রা) কর্তৃক অনেক সময় অবাঞ্ছিত কাণ্ড-কারখানা ঘটতো। কথিত আছে যে, তাঁর এসব কার্যকলাপে অনেক সময়- ব্যক্তিগত ঝোৌক প্রবণতা কাজ করতো । কিন্তু এতদসব্বেও তাকে সেনাধ্যক্ষের পদ থেকে অপসারণ করা হতো না বরং উর্ধ্বতন কর্মকর্তাদের পক্ষ থেকে হঠাৎ ইষৎ ভসনা করে ছেড়ে দেয়া হতো এবং “ক্ষতিকর দিকে’র চাইতে তার ‘কল্যাণকর দিক’কেই প্রাধান্য দেয়া হতো ।” তার স্থলে অপর কাউকে স্থলাভিষিক্ত করার চিন্তা করা হতো না। এছাড়া রাষ্ট্রের প্রধান কর্মকর্তা অর্থাৎ খলীফার মধ্যে যদি কঠোরতা কম থাকে, ১. সাহাবীগণ সকলেই ছিলেন 9,4 ন্যায়পরায়ণ । তাদের সিদ্ধান্তে কোনো ভুল হয়ত হয়ে যেতো, কিন্তু তাতে ব্যক্তিগত স্বার্থের ছোয়া ছিল না। খালিদকে হযরত উমর পদচ্যুত করেছিলেন, তা সত্ত্বেও খালিদ সাধারণ সৈনিক হিসেবে জিহাদ করে আনুগত্যের চরম ইসলামী দৃষ্টান্ত রেখে গিয়েছেন । তারা ছিলেন আদর্শ চরিত্রের অধিকারী । (সম্পাদক) Wwww.icsbook.info
— পৃষ্ঠা ৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।