শরীয়তী রাষ্ট্রব্যবস্থা
/ ২৫৫
📝 লেখা 📖 পিডিএফ

শরীয়তী রাষ্ট্রব্যবস্থা + ৪১ উনুক্ত করেছেন” তা সত্ত্বেও হযরত খালিদ (রা) কর্তৃক এমন দু'একটি ঘটনা ঘটেছে যা রাসুলুল্লাহ (সা)-এর অপছন্দনীয় ছিল। যেমন একবার আল্লাহর রাসূল (সা) আসমানের দিকে হাত উত্তোলন করে বলেছিলেন : LUG Jai Ca Ll peli “হে আল্লাহ! খালিদ (যুদ্ধ ক্ষেত্রে) যা কিছু (বাড়াবাড়ি) করে ফেলেছে, আমি এ ব্যাপারে অব্যাহতি চাই” মহানবী (সা) এ দোয়াটি তখন উচ্চারণ করেছিলেন, যখন খালিদ ইবনে ওয়ালিদ (রা) জুযায়মা গোত্রের লোকদের ঈমান সম্পর্কে সন্দিহান হয়ে সেখানকার কিছু লোককে হত্যা করে ফেলেছিলেন আর তাদের অর্থ-সম্পদ ছিনিয়ে এনেছিলেন। প্রকৃতপক্ষে এটা ছিল ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ অবৈধ । তার সাথে অপরাপর যেসব সম্মানিত সাহাবী ছিলেন- তারা হযরত খালিদকে তা করতে বারণ করেছিলেন। মহানবী (সা) খোদ গিয়ে জুযায়মা গোত্রের লোকদের কাছে সহানুভূতি ও সহমর্মিতা প্রকাশ করেছেন। রণাঙ্গনে তাদের পরিত্যাক্ত অর্থ-সম্পদ ফেরত দানের প্রতিশ্রুতি দিয়েছেন । অথচ এহেন ভুলভ্রান্তি সত্বেও রাসূলুল্লাহ (সা) সকল সময় হযরত খালিদ ইবনে ওয়ালিদকেই ইসলামী ফৌজের সেনাধ্যক্ষের পদে বহাল রেখেছেন। তা করার একমাত্র কারণ ছিল এই যে, তিনি রণনিপুণতা ও সমর কুশলতায় অন্যান্যের তুলনায় অধিক যোগ্য ছিলেন। ঘটনার সাধারণ মূল্যায়ন তিনি ভুল করে ফেলতেন। পক্ষান্তরে সত্যের সৈনিক আবু যর (রা) ছিলেন সততা ও সাধুতার অধিক যোগ্য । কিন্তু এ সত্বেও রাসূলুল্লাহ (সা) তাকে বলেছেন: SEE Co LE EB EV) Hee 1 BF ESPERO CEE (He 039) UC LAITY pd le LEY “হে আবু যর! আমি তোমাকে দুর্বল দেখতে পাচ্ছি। তোমার ব্যাপারে আমি তাই পছন্দ করি, যা আমার নিজের ব্যাপারে পছন্দ করি। তুমি কোন সময় দু'জন ব্যক্তিরও নেতা হয়ো না। ইয়াতীমের মালের অভিভাবকত্বের দায়িত্ব নিও না।” (মুসলিম) রাসূলুল্লাহ (সা) হযরত আবু যরকে নেতৃত্ব এবং অভিভাবকত্ব গ্রহণে নিষেধ Wwww.icsbook.info

— পৃষ্ঠা ৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।