[তিন] জনদরদি সাহসী নিষ্ঠাবান নেতৃত্ব যার চরিত্রে ক্ষমতা ও বিশ্বস্ততা- এ দুটি মহৎ গুণের সমন্বয় ঘটেছে, এমন লোকের সংখ্যা আজকের দুনিয়ায় খুব কমই দেখা যায়। এমন দু'জন ব্যক্তি যাদের একজন বিশ্বস্ত অপরজন শক্তিমান-- এ দু'জনের মধ্যে তাকেই কর্তৃত্ব নেতৃত্ব দেয়া উচিত যার দ্বারা দেশ ও জাতি ক্ষতির সন্মুখীন হয় না। ইমাম আহমদ (রহ)-কে জিজ্ঞেস করা হয়েছিল, এমন দু'জন লোক যাদের একজন সাহসী ও রণনিপুণ কিন্তু কাজে পাপাচারী, অপরজন সৎ ও সাধু কিন্তু ভীরু এবং সাহসহীন, কার সাথে থেকে জেহাদ করা বাঞ্চনীয়? তিনি জবাবে বলেছিলেন, রণনিপুণ সবল ব্যক্তি ‘ফাজের’ হলেও তার সাথে থেকেই জেহাদ করবে। কেননা, তার শক্তি এখানে মুসলমানের স্বার্থে ব্যবহৃত হবে আর তার পাপ তার নিজের জীবনের জন্যে । সৎ সাধু ব্যক্তির ব্যাপারটি সম্পূর্ণ তার বিপরীত । শক্তি সাহস ও বিশ্বস্ততা এ দুটি মহৎ গুণের অধিকারী ব্যক্তির সংখ্যা আজকাল নেহায়েত কম । এ কারণেই হযরত উমর (রা) দু'আ করতেন : “হে আল্লাহ! তোমার কাছে পাপাচারীর নিষ্ঠুরতা এবং ভীরুর অক্ষমতার অভিযোগ জানাচ্ছি । (এ দুয়ের হাত থেকেই রক্ষা করুন৷)” অতএব যে কোন দেশ ও ভূখণ্ডের জন্যে তার পারিপার্শ্বিক অবস্থা হিসাবে সৎ ও যোগ্য নেতৃত্ব অনুসন্ধান করা উচিত । কোন দেশের নেতা যদি শাসনকর্তা বা প্রশাসক নিয়োগের ইচ্ছা করেন, তখন তার কর্তব্য হবে সংশ্লিষ্ট অঞ্চল বা দেশের সব চাইতে উত্তম ব্যক্তিকে এ দায়িত্ব প্রদান করা আর যদি এমন দু'জন থাকে যাদের একজন বিশ্বস্ত অপরজন শক্তিধর সাহসী, তখন অবস্থার পরিপ্রেক্ষিতে নিয়োগের ব্যাপারে তাকে সিদ্ধান্ত নিতে হবে যে, কোন অঞ্চল বা রাজ্যের শাসন Wwww.icsbook.info
— পৃষ্ঠা ৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।