[দুই] ক্ষমতা ও শাসন কর্তৃত্বের যোগ্যতা কতৃত্ব দেয়া উচিত । যোগ্যতর ব্যক্তির অনুপস্থিতিতেও যোগ্য ব্যক্তিকেই ক্ষমতা ও শাসন কতৃত্ব প্রদান । প্রশাসনিক প্রত্যেক ভরের বিভিন্ন পদে আদর্শ ব্যক্তিকে ক্ষমতাসীন ও থ্রতিনিধি করা । শাসন কর্তৃত্বের জন্যে শক্তি ও বিশ্ব্ততা অপরিহার্য, যেন শরীয়তী বিধানের প্রয়োগ ও জনগণের অধিকার আদায়ের কাজ সহজ হয়। বিচারকের প্রকারভেদ । উপরোক্ত আলোচনার পর এখন এটা অনুধাবন করা প্রয়োজন যে, নেতার উপর কি কি ফরয? সংক্ষেপে বলতে গেলে তা হলো, তিনি এমন সব ব্যক্তিকে রাষ্ট্রীয় প্রতিনিধি, কর্মকর্তা কিংবা দেশের কোন এলাকার শাসক নিযুক্ত করবেন, যারা সৎ ও যোগ্য । তবে কোন কোন সময় এমন অবস্থা দেখা দেয় যে, কাজের জন্য ইন্সিত যোগ্যতাসম্পন্ন লোক পাওয়া যায় না। সে সময় নেতার. কর্তব্য হলো আপেক্ষিক যোগ্যতার ভিত্তিতে এ কাজে লোক নিয়োগ করা । প্রত্যেক পদের জন্যে তুলনামূলক বিচারে যে যোগ্য, তাকেই সে পদে বসানো । পূর্ণ নিরপেক্ষতা, সততা ও বিচার বুদ্ধি প্রয়োগের মাধ্যমে যদি নেতা এ কাজটি সমাধা করেন, তাহলে তিনি তাঁর কর্তব্য ও দায়িত্ব পালন করলেন। আর তখনই তাকে ন্যায়পরায়ণ নেতা বলা যাবে। মহান আল্লাহর কাছেও তিনি ন্যায়পরায়ণ শাসকরূপে বিবেচিত হবেন। অবশ্য তারপরও বিভিন্ন কারণে কোন কোন ক্ষেত্রে ক্রটি বিচ্যুতি দেখা দেবে না, এমনটি জোর দিয়ে বলা যায় না। তবুও এছাড়া আর করারই বা কি থাকবে। আল্লাহ তায়ালাও সম্ভাব্য চেষ্টার কথাই বলছেন । যেমন ইরশাদ হচ্ছে : AALS it 1945G “হে মুসলমানগণ! তোমাদের দ্বারা যতটুকুন সম্ভব তোমরা আল্লাহকে ভয় করে চলো।” (সূরা তাগাবুন : ১৬) MAG TTT) “আল্লাহ কারুর উপর তার সাধ্যাতীত বোঝা অর্পণ করেন না।” (সূরা বাকারা : ২৮৬) Wwww.icsbook.info
— পৃষ্ঠা ৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।