শরীয়তী রাষ্ট্রব্যবস্থা
/ ২৫৫
📝 লেখা 📖 পিডিএফ

৩০ কু শরীয়তী রাষ্ট্রব্যবস্থা আর আল্লাহ তার সৎকর্মশীল বান্দাদের অভিভাবক ও সাহায্যকারী, নয় তোমরা অসৎ ও অসাধু হবে। আমি অসৎ ও অসাধু ব্যক্তিদের জন্যে কিছুই রেখে যেতে চাই না। কারণ এঁ অবস্থায় তারা আল্লাহর অবাধ্যতায় লিগ্ড হবে। ' 2 1,493 “যাও, সকলে এবার আমার নিকট থেকে যেতে পারো, এটুকুনই আমার কথা ।” অতঃপর তিনি বলেন, মহাপ্রাণ উমর ইবনে আবদুল আযীযের সেই সম্তানদেরকেই আমি পরবর্তীকালে দেখেছি, তাদের কেউ কেউ শত শত ঘোড়ার অধিকারী ছিলেন, সেগুলো আল্লাহর রাস্তায় দান করেছেন । ইসলামের মুজাহিদগণ সেগুলোর উপর সওয়ার হয়ে ন্যায়ের প্রতিষ্ঠায় জিহাদ করতেন। অতঃপর সেই আব্বাসী খলীফা বললেন, উমর ইবনে আবদুল আযীয (রহ) ছিলেন “খলীফাতুল মুসলিমীন” । পূর্বে তুকীদের দেশ এবং পশ্চিমে মরক্কো ও স্পেন তীর শাসনাধীন, সাইপ্রাস দ্বীপ, সিরীয় সীমান্তবর্তী এলাকা, তরসূস ইত্যাদিতে তার শাসন কর্তৃত্ব প্রতিষ্ঠিত ছিল। দক্ষিণে ইয়ামেনের শেষ সীমান্ত পর্যন্ত বিস্তৃতি ঘটেছিল তার শাসনের । এতদসত্ব্বেও তার সন্তানরা পৈত্রিক উত্তরাধিকার থেকে অতি সামান্য কিছুরই মালিক হয়েছিলেন। কথিত আছে যে, তার পরিত্যক্ত সম্পদের পরিমাণ যা ছিল তা সন্তানদের মাথা পিছু বিশ দেরহামের চাইতেও কম ছিল।” অথচ এঁ সময়ই আমি খলীফাদের মধ্যে এমন সব শাসকও দেখেছি, যারা এত বিপুল পরিমাণ সম্পদ রেখে গিয়েছিলেন যে, তাদের মৃত্যুর পর যখন সন্তানরা সেগুলো নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করেছে, তখন প্রত্যেকের ভাগে ৬ শ’ কোটি পর্যন্ত ‘আশরাফী’ পড়েছে। তারপরও এঁ সকল সন্তানের কেউ কেউ শেষে ভিক্ষা করতো । এ সম্পর্কে অসংখ্য কাহিনী, চাক্ষুষ ঘটনাবলী এবং পূর্ববর্তীদের শ্রুত অনেক অবস্থার কথা বিক্ষিপ্তভাবে যত্রতত্র ছড়িয়ে আছে। সেগুলোতে জ্ঞানবানদের জন্য বহু কিছু শিক্ষার আছে। নবী জীবনের আদর্শ থেকে এটাই প্রমাণিত হয় যে, রাজনৈতিক কর্তৃত্ব, নেতৃত্ব ও শাসন ক্ষমতাও একটি আমানত, এই আমানত যথাযথভাবে রক্ষা করা ‘ওয়াজিব ।' ১. আল্লাহ নেক বান্দাদের সাহায্য করেন, যেমন ‘উমর ইবনে ‘আবদুল আযীযের (রহ) সন্তানদের করেছিলেন, উত্তরাধিকার সূত্রে তারা তেমন কিছু পায় নাই । কিন্তু আল্লাহ তাদের এমন সাহায্যই করেছিলেন যে, প্রত্যেকই বিপুল সম্পদের মালিক হয়েছিলেন। আল-কুরআনে ইরশাদ হয়েছে : “আমার অভিভাবক তো আল্লাহ যিনি কিতাব অবতীর্ণ করেছেন এবং তিনিই সৎকর্মপরায়ণদের অভিভাবকত্ব করে থাকেন। (৭: ১৯৬) -সম্পাদক Wwww.icsbook.info

— পৃষ্ঠা ৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।