শরীয়তী রাষ্ট্রব্যবস্থা
/ ২৫৫
📝 লেখা 📖 পিডিএফ

শরীয়তী রষ্ট্রব্যবস্থা + ২৯ আল্লাহর আমানতে খেয়ানত ছাড়া কিছু নয়। এমনিভাবে সম্পদের প্রাচুর্য ও অর্থের পাহাড় গড়ে তোলার ব্যাপারে তার আগ্রহের শেষ থাকে না। তার এই সম্পদপ্রীতি তাকে অযোগ্য ব্যক্তিকে প্রাধান্য দিতে এবং অন্যায়ে প্রবৃত্ত হতে বাধ্য করে। সে অন্যায়, অবৈধ পন্থায় সম্পদ লাভ করতে গিয়ে জনগণকে শোষণ করে। কোন কোন এলাকার আঞ্চলিক শাসক বা বড় সরকারী কর্মকর্তা এমন চরিত্রের হয়ে থাকে যে, সে উর্ধ্বতন কর্তা ব্যক্তিকে তোষণে পারদর্শী । ফলে তোষামোদী . লোকদেরকে অযোগ্য হওয়া সত্বেও আপন লোকদের দায়িত্বপূর্ণ পদে নিয়োগ করে বসে । এহেন ব্যক্তি নিঃসন্দহে আল্লাহ এবং তাঁর রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করে এবং নিজের উপর অর্পিত দায়িত্‌ ও আমানতের খেয়ানত করে। দায়িত্বপূর্ণ সরকারী ব্যক্তি যদি আল্লাহকে ভয় করে লোভ সংবরণ করতে পারে এবং নিজ ক্ষমতার অপব্যবহার থেকে বিরত থাকতে সক্ষম হয়, তাহলে আল্লাহ তাকে ন্যায়নীতির উপর অটল থাকতে সাহায্য করেন। তাকে সকল প্রতিকূলতা থেকে হেফাযত করেন। যে শাসক নিজ প্রবৃত্তির দাস, আল্লাহ তাকে শাস্তি দেন। তার উদ্দেশ্য ও আশা আকাংখার স্বপ্ুসৌধকে ভেঙ্গে চুরমার করে দেন। তার সন্তান-সম্ততি ও পরিবার-পরিজনকেও অসম্মানজনক অবস্থায় রাখেন। সে হারায় তার অবৈধ পদ্থায় অর্জিত সম্পদসমূহ ৷ এ সম্পর্কে একটি বিখ্যাত ঘটনা আছে যে, একবার আব্বাসী শাসকদের একজন আলিমদের ডেকে বললেন, আপনারা নিজেদের দেখা কিংবা শোনা কিছু ঘটনা লিপিবদ্ধ করুন। একবার উমর ইবনে আবদুল আযীযকে (রহ) আমি দেখেছি, জনৈক ব্যক্তি তার কাছে এসে বললো, “আমীরুল মু'মিনীন! আপনি আপনার সন্তানদেরকে রাষ্ট্রীয় সম্পদ থেকে দূরে রেখেছেন। তাদেরকে ফকীর ও অসহায় অবস্থায় রেখে যাবার পথ করেছেন । তাদের জন্যে আপনি কিছুই রেখে যাচ্ছেন না।” উমর ইবনে আবদুল আযীয (রহ) তখন মৃত্যুশয্যায় শায়িত । তিনি বললেন, ঠিক আছে, সন্তানদেরকে আমার সামনে হাজির করো। তাদের সকলকে সামনে হাজির করা হলো। খলীফার সন্তান সংখ্যা ছিল দশের উর্ধ্বে । তাদের সকলেই ছিল অপ্রাপ্তবয়ঙ্ক। সন্তানদের দেখে তিনি কেঁদে ফেললেন এবং বললেন, বৎসগণ! তোমাদের যা হক ছিল তা আমি তোমাদের পুরোপুরি দিয়ে দিয়েছি- কাউকে বঞ্চিত করিনি । এছাড়া জনসাধারণের কোন সম্পদ আমি তোমাদের দিতে পারবো না। তোমাদের প্রত্যেকের অবস্থা তো এই যে, হয় তোমরা সৎ সাধু ব্যক্তি হবে Wwww.icsbook.info

— পৃষ্ঠা ২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।