শরীয়তী রাষ্ট্রব্যবস্থা
/ ২৫৫
📝 লেখা 📖 পিডিএফ

২৬ ঝ শরীয়তী রষ্ট্রব্যবস্থা যে (রাষ্ট্রীয় কর্মকর্তা) সেনাবানিহীতে এমন ব্যক্তিকে নেতা নির্ধারণ করে, যার চাইতে জাতীয় সেনাবাহিনীতে আরও যোগ্যতর ব্যক্তি রয়েছে, সে আল্লাহ্‌ তায়ালা ও তার রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করলো । বিশ্বাসঘাতকতা করলো মুসলমানদের সাথে । (আল হাকিম তাঁর সহীহ হাদীস সংকলনে এটি রেওয়ায়েত করেছেন।) কোন কোন আলিম এটিকে হযরত উমরের (রা) বাণী বলে উল্লেখ করেছেন। তারা বলেছেন, হযরত উমর (রা) একথাটি তার ছেলেকে বলেছিলেন। উমরের (রা) ছেলেই একথার বর্ণনাকারী । হযরত উমর (রা) বলেন, UU LIES i es lL lb ds be DEL Be BEGG “যে বক্তি মুসলমানদের কোন ব্যাপারে (নির্বাহীর) দায়িত্‌ পেয়ে (যোগ্যতর লোককে বাদ দিয়ে) এমন ব্যক্তিকে কর্মকর্তা নিযুক্ত করে, যার সংগে তার স্নেহের সম্পর্ক আছে কিংবা সে তার স্বজন, তবে সে আন্তাহ, আল্লাহর রাসূল এবং মুসলমানদের সাথে বিশ্বাসঘাতকতা করলো” বিষয়টির ব্যাপারে গভীরভাবে চিন্তা করা শাসনকর্তাদের প্রথম কর্তব্য । রাষ্ট্রীয় ও প্রশাসনিক দায়িত্ব পালনে কোন্‌ লোক প্রকৃত যোগ্য, শহর ও পৌর এলাকাসমূহে (এবং স্থানীয়) প্রশাসনে কি ধরনের সরকারী প্রতিনিধি বা কর্মকর্তা নিয়োগ বাঞ্ছনীয়, এ ব্যাপারে যাচাই-বাছাই ও পরামর্শ করা অপরিহার্য । কারণ, যারা সেনা ইউনিটের কমাণ্ড অফিসার হবে, যারা ছোট বড় ইসলামী সেনাদলের নেতৃত্ব দেবে, যারা মুসলমানদের নিকট থেকে নানা প্রকার শুল্ক কর আদায় করবে, যারা জনগণের অর্থ ব্যবস্থার দায়িত্বে নিয়োজিত থাকবে, তারাই এসবের নিয়ন্ত্রক । সরকারী প্রশাসনিক কাজ কর্মের পরিচালকও তারা । এজন্যে উচ্চ কর্মকর্তা ও প্রধান শাসকের জন্যে একান্ত অপরিহার্য বিষয় হলো, এমন সব লোককে সরকারী গুরুত্বপূর্ণ পদসমূহে নিয়োগ দান করা, যারা মুসলমানদের জন্যে উত্তম এবং যোগ্য বলে গণ্য । এটাও লক্ষ্য রাখতে হবে যে, যোগ্য লোক থাকতে যাতে কোন অযোগ্য ব্যক্তি নিয়োগপত্র পেয়ে না যায়। এ নীতি রাষ্ট্রীয় সকল প্রশাসনিক বিভাগে অবশ্যই পালনীয় । যেমন, নামাযে ইমাম ও মুয়ায্যিন, শিক্ষাক্ষেত্রে শিক্ষক, হজ্জ অনুষ্ঠানে খতীব বা কর্মকর্তা, খাবার পানির ব্যবস্থাপক, (নদ-নদী, খাল) ঝর্ণার তত্ত্বাবধায়ক রাষ্ট্রীয় কোষাগারের সংরক্ষক, সেনানিবাসের প্রহরী, Wwww.icsbook.info

— পৃষ্ঠা ২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।