[ছাব্বিশ] ধন-সম্পদের মীমাং্সায় ন্যায়দণ্ড বজায় রাখা ধন-সম্পদের মীমাংসা ন্যায়ের ভিত্তিতে করতে হবে, আচার-ব্যবহারে ন্যায়-নীতি অবলম্বন সুখ-শাস্তির মূলমন্ত্র এবং দুনিয়া ও আখিরাত এ দ্বারাই পরিশুদ্ধ হয়। আল্লাহ এবং তার রাসূল (সা)-এর নির্দেশ অনুসারে ধন-সম্পদের মীমাংসা ন্যায়-নীতির ভিত্তিতেই করতে হবে। যেমন, ওয়ারিশদের মধ্যে সুন্নাহর আলোকে মীরাস বণ্টন করা কর্তব্য । অবশ্য যদিও এর কোন কোন মাসআলাতে মতভেদ রয়েছে। এমনিভাবে লেনদেন, আদান-প্রদানের ক্ষেত্রে যথা- ক্রয়-বিক্রয়, ইজারা, উকিল নিযুক্তি, শরীকী কারবার, হেবা, ওয়াক্ফ, ওয়াসীয়ত ইত্যাদিতে ন্যায়- ইনসাফের ভিত্তিতে সিদ্ধান্ত ফয়সালা করা ওয়াজিব। আর যে সকল লেনদেনে ক্রয়-বিক্রয় এবং হস্তগত করা শর্ত, সেসব ক্ষেত্রে ন্যায়-ইনসাফ কায়েম করা ওয়াজিব । কেননা ইনসাফের উপর জগতের স্থিতি নির্ভরশীল । এর অবর্তমানে ইহজগত ও পরজগতের স্বচ্ছতা- পরিশুদ্ধতা আসতেই পারে না । এ সকল ক্ষেত্রে ন্যায় ইনসাফের প্রয়োজনীয়তা বিবেকবান মাত্রই বুঝতে সক্ষম । যেমন, ক্রয় করা বস্তুর মূল্য সঙ্গে সঙ্গে আদায় করা খরিদদারের উপর ওয়াজিব। অপর পক্ষে বিক্রেতার ওয়াজিব হলো বিক্রিত মাল ক্রেতার হাতে সোপর্দ করে দেয়া । আর ওযনে কম-বেশী করা সম্পূর্ণ হারাম । কেনা-বেচার ক্ষেত্রে সত্য বলা, সঠিক বিবরণ দেয়া ওয়াজিব । পক্ষান্তরে মিথ্যা বলা, খিয়ানত করা, বিশ্বাস ভঙ্গ করা, ভেজাল দেয়া ও ধোকা দেয়া হারাম । ঝণ আদায় করা, খণদাতার কৃতজ্ঞতা প্রকাশ করা ও তার প্রশংসা করা ওয়াজিব । যে সমস্ত আচার-আচরণ, ব্যবহার কুরআন হাদীস দ্বারা নিষিদ্ধ, সাধারণত সেগুলোতে ন্যায়-নীতি বা ইনসাফ কার্যকর হয় না, নিষিদ্ধ কর্মে কম-বেশী জুলুম ও অন্যায় হয়ে থাকে । যেমন- অন্যায় আয়-উপার্জন করা । যথা; সুদ, জুয়াখেলা । এগুলো নবী করীম (সা) কর্তৃক নিষিদ্ধ । সুতরাং সকল প্রকার জুয়া ও সুদ হারাম । অধিকন্তু ধোকা ও শঠতার মাধ্যমে বেচা-কেনা হারাম ৷ উড়স্তু পাখী (না ধরেই) বিক্রি করা, পানির নীচের মাছ না ধরেই বিক্রি করা, মেয়াদ ঠিক না করে বিক্রি করা, আন্দাজ-অনুমানে কোন জিনিস বিক্রি করা, খাটি বলে ভেজাল মাল ও নষ্ট মাল বিক্রি করা, খাওয়ার যোগ্য হওয়ার পূর্বেই ফল বিক্রি করা, নাজায়েয পন্থায় শরীকী কারবার করা, যেসব লেন-দেনের ফলে মুসলমানদের মধ্যে ঝগড়ার সৃষ্টি Wwww.icsbook.info
— পৃষ্ঠা ২৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।