শরীয়তী রাষ্ট্রব্যবস্থা
/ ২৫৫
📝 লেখা 📖 পিডিএফ

শরীয়তী রাষ্ট্রব্যবস্থা $ ২৩১ করা যাবে। এ ব্যাপারেও আলিমগণের নিরংকুশ একমত্য প্রতিষ্ঠিত রয়েছে। কেননা এ ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত ব্যক্তির হক প্রবল । যেমন মালের কিসাস ইত্যাদি ব্যক্তির হক । আবার কেউ কেউ বলেন, হদ মাফ হবে না । যেহেতু এতে আল্লাহর হকও জড়িত রয়েছে। কাজেই অন্যান্য হদের ন্যায় এটিও মাফ হবে না । হচদ্দে কযফ’ তখনি কার্যকর হবে, ‘মাকযুফ' (যার বিরুদ্ধে অপবাদ দেয়া হয়েছে সে) যদি বিবাহিত, মুসলমান, মুক্ত এবং নিষ্কলঙ্ক হয়। সুতরাং বিভিন্ন অপবাদ ও পাপাচারে কলংকিত ব্যক্তির প্রতি অপবাদ দিলে হদ্দ জারী হবে না । অনুরূপভাবে কাফির ও গোলামের উপর মিথ্যা অপবাদ খাড়া করলেও হদ জারী হবে না। অবশ্য তাদের উপর ‘তাযীর' কার্যকর করতে হবে। স্বামী কর্তৃক স্ত্রীর ব্যভিচারের অভিযোগ প্রকাশ করা জায়েয- যদি স্ত্রী ব্যভিচারে লিপ্ত হয় এবং যদিও যিনার কারণে গর্ভবতী না হয়। কিন্তু যিনার দ্বারা যদি স্ত্রী অস্তসত্তা হয়ে পড়ে আর সন্তান ভূমিষ্ঠ হয়ে যায়, তবে স্ত্রীকে ব্যভিচারে অভিযুক্ত করা ফরয । আর “আমার নয়” বলে সন্তান অস্বীকার করে দেবে, যেন পরের জিনিস নিজের সাথে সম্পৃক্ত হয়ে না পাড়ে । স্বামী যদি স্ত্রীর উপর যিনার অপবাদ দায়ের করে, তবে স্ত্রী হয়তো যিনার কথা স্বীকার করবে নতুবা ‘লি‘আন' করবে, যা কুরআন হাদীসে বর্ণিত রয়েছে। কায্্‌ফ অর্থাৎ, অপবাদ দানকারী যদি গোলাম হয় তবে, তার উপর অর্ধেক হদ জারী হবে । যিনা-ব্যভিচার ও মদ্য পানের সাজার বেলায়ও এ একই হুকুম জারী হবে যে, তাকে অর্ধেক সাজা দিতে হবে। তাই গোলাম-বাদী সম্পর্কে কুরআনের ইরশাদ হলো : পৰিবাহিত হৰিলার হদি তারা বা ডিচারি কন ডর তাদের (গোরাম়দীনর) শাস্তি হবে স্বাধীন নারীর অর্ধেক ৷” (সূরা নিসা : ২৫) কিন্তু যে হদ্দের সাজায় কতল করা অথবা হাত কাটা ওয়াজিব, সে ক্ষেত্রে সাজা অর্ধেক হবে না; বরং পূর্ণ সাজা কার্যকর করতে হবে- অর্থাৎ প্রাণদণ্ড পরিপূর্ণরূপে কার্যকর করতে হবে এবং হাতও যতটুকু কাটা দরকার ততটুকুই কাটতে হবে, এ ক্ষেত্রে সাজা আধাআধি করা যাবে না। Wwww.icsbook.info

— পৃষ্ঠা ২৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।