শরীয়তী রাষ্ট্রব্যবস্থা
/ ২৫৫
📝 লেখা 📖 পিডিএফ

২২৮ ক শরীয়তী রাষ্ট্রব্যবস্থা যোগ্য । যেমন, সে ব্যক্তির নৈতিক চরিত্রে যে দোষ-ক্রুটি রয়েছে সেগুলো প্রকাশ করে দেয়া, অথবা কুকুর, গাধা ইত্যাদি বলা । কিন্তু কেউ যদি কারো বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও মনগড়া দোষারোপ করে তবে, এর প্রতিশোধকল্পে তারও অনুরূপ বানোয়াট কথা ও মিথ্যা দোষারোপ করা জায়েয নয়। কেউ যদি অকারণে কাফির, ফাসিক বলে তবে, একে অনুরূপ কাফির, ফাসিক বলা তার জন্য জায়েয নয়। কেউ যদি কারো বাপ, দাদা, বংশ, গোত্র কিংবা স্বীয় শহরবাসীদের উপর অভিশাপ দেয়, তবে জবাবে তার পক্ষে অনুরূপ বাক্য প্রয়োগ করা বৈধ নয়। এটা অন্যায় ও জুলুম । কেননা, তারাতো তাকে কিছু করেনি । বরং তার উপর অন্যায় অত্যাচার যা কিছু করা হয়েছে সেটা করেছে উপস্থিত সংশ্লিষ্ট ব্যক্তি । এ ব্যপারে UTE EE (EU CIE bs (A gfe A হে ঈমানদারগণ! আল্লাহর উদ্দেশ্যে ন্যায় সাক্ষ্য দানে তোমরা অবিচল থাকবে, কোন সম্পৃদায়ের প্রতি বিদ্বেষ পোষণ তথা তোমাদের প্রতিশোধ-স্পৃহা যেন এমন মাত্রার না হয় যে, তাতে তোমরা অবিচার করে বসো, বরং তোমরা সুবিচার করো । এটা তাকওয়া অর্থাৎ খোদাভীতির নিকটতর । (সূরা মায়িদা : ৮) অতএব কারো মানহানি করা, ইয্যত-সম্মান হানির দ্বারা অত্যাচার করা হারাম । বস্তুত এটা প্রত্যেকের ব্যক্তিগত অধিকার । কাজেই যদি এ জাতীয় কষ্ট দেয়া হয়, যার প্রতিশোধ নেওয়া সম্ভব- যেমন এক ব্যক্তি অন্য একজনের প্রতি বদ-দু‘আ করল, তবে মজলুম ব্যক্তি অতিরঞ্জিত ও বাড়াবাড়ি না করে প্রথম ব্যক্তির উপর সমপরিমাণ বদ-দু‘আ করতে পারে। কিন্তু এর সাথে যদি আল্লাহর হক জড়িত থাকে, যেমন সে মিথ্যা বললো, তবে এর জবাবে মিথ্যা বলা তার জন্য জায়েয নয়। অনুরূপভাবে অধিকাংশ ইসলামী আইনবিদগণ বলেন : কেউ যদি কোন ব্যক্তিকে পুড়িয়ে অগ্নিদগ্ধ করে হত্যা করে, অথবা পানিতে ডুবিয়ে মারে, গলাটিপে হত্যা করে কিংবা অন্য কোন পন্থায় প্রাণ নাশ করে, তবে তার প্রতিশোধ গ্রহণার্থে Wwww.icsbook.info

— পৃষ্ঠা ২২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।