শরীয়তী রাষ্ট্রব্যবস্থা
/ ২৫৫
📝 লেখা 📖 পিডিএফ

[বাইশ] জখমের কিসাস ও অঙ্গপ্রত্যঙ্গের কিসাস জখমের কিসাস, হাত-পায়ের বিনিময়ে হাত-পা কাটতে হবে, দাত ভাঙ্গলে দাত ভাঙ্গতে হবে, কারো মাথা কেটে দিলে পরিবর্তে মাথা কাটতে হবে। জখমের কিসাস বা বদলা লওয়া ওয়াজিব কুরআন, হাদীস ও ইজমা দ্বারা এটা প্রমাণিত । কিন্তু শর্ত হলো সমতা রক্ষা করার সীমানার ভেতরে থাকতে হবে। কেউ যদি অপর কারো হাত কজ্জা থেকে ভেঙ্গে দেয়, তাহলে বদলাস্বরূপ আঘাতপ্রাপ্ত ব্যক্তির পক্ষে কজা থেকে তার হাত ভেঙ্গে দেয়া জায়েয । যদি কারো দাত ভাঙ্গা হয় তবে এর প্রতিশোধে প্রতিপক্ষের দাত ভেঙ্গে দেয়া জায়েয । মস্তক এবং মুখমণ্ডল যদি এমনভাবে জখম করে দেয়া হয় যে, ভেতরের হাড় পর্যন্ত দৃষ্ট হয় তবে আঘাতকারীর মুখমণ্ডল ও মাথা সমপরিমাণ হারে জখম করে দেয়া জায়েয । (অবশ্য এসব কিছু বিচার বিভাগের মাধ্যমে হতে হবে।) বস্তুতঃ জখম যদি এমন পর্যায়ের হয় যে, প্রতিশোধমূলক প্রত্যাঘাতের মাধ্যমে সমতা বিধান করা সম্ভব নয়, যেমন- ভেতরের হাড় ভেঙ্গে ফেলেছে অথবা জখম এ পর্যায়ের যে, ভেতরের হাড় দৃষ্টিগোচর হয় না, এমতাবস্থায় কিসাস গ্রহণ করা যাবে না বরং জখমের আনুপাতিক জরিমানা আদায় করতে হবে। কিসাস বা প্রতিশোধের ধরন হলো এই যে, হাত দ্বারা আঘাত করবে অথবা. লাঠি দ্বারা প্রহার করবে । যেমন, চড়মারা কিংবা কিল-ঘুষি অথবা লাঠি দ্বারা আঘাত করা হবে। আলিমগণের এক অংশের মতে আলোচ্য পরিস্থিতিতে কিসাসের হুকুম প্রযোজ্য হবে না; বরং তাযীর অর্থাৎ শাসন ও শিক্ষামূলক শাস্তি বিধান করতে হবে। যেহেতু এ ক্ষেত্রে আনুপাতিক সমতা বিধান করা সম্ভব নয়। কিন্তু খুলাফায়ে রাশেদীন এবং অন্যান্য সাহাবীগণের উক্তিতে এ ক্ষেত্রে কিসাসের উল্লেখ শরীয়তসম্মতরূপে লক্ষ্য করা যায় । ইমাম আহমদ (র) সহ অন্যান্য ইমামগণ এ মতই ব্যক্ত করেছেন এবং নবী করীম (সা)-এর হাদীসও এ ধরনের অর্থব্যঞ্জক । আবূ ফেরাস (র) বলেন £ঃ এ হে ত ত যখ যা) এরর হায়ার তই রদ তব পেশ করেন, যার ভাষ্য ছিল : FSI SA Ale Ll Ls dis all Wwww.icsbook.info

— পৃষ্ঠা ২২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।