শরীয়তী রাষ্ট্রব্যবস্থা
/ ২৫৫
📝 লেখা 📖 পিডিএফ

২২২ + শরীয়তী রাষ্ট্রব্যবস্থা যুগের অধিকাংশ হত্যা-খুন-জখম ইত্যাদি অনুষ্ঠিত হতো প্রবৃত্তির চাহিদা ও খেয়াল খুশি মতো । ফলে নগর-বন্দর, নিভৃত পল্পীসহ সকল জনপদ এর বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে যেত । আপাত দৃষ্টিতে এর কারণ যাই থাকুক কিন্তু মূলত অন্তরের আল্লাহদ্রোহী প্রবণতা এবং বিচারের ক্ষেত্রে ন্যায়নীতি, আদল-ইনসাফের কার্যকর ভূমিকা না থাকাই ছিল এর জন্য এককভাবে দায়ী । গোত্রে গোত্রে একে অপরের উপর প্রাধান্য শ্রেষ্ঠত্ব ও প্রভুত্ব কায়েমের প্রতিযোগিতা চলতো অব্যাহত গতিতে- চাই সেটা হত্যা ও খুনের ব্যাপারে হোক কি ধন-সম্পদের বেলায়- একে অপরের উপর প্রভুত্ব বিস্তার করাকে সম্মান ও গৌরবের বিষয় মনে করা হতো । ন্যায় নীতির কার্যকারিতা জলাঞ্জলি দিয়ে দু'দলের কেউ ধৈর্য, উদারতা ও মহানুভবতার ধার ধারতো না । পক্ষ প্রতিপক্ষ সকলেই একে অন্যের প্রতি অন্যায়-উৎপীড়ন ও জুলুম-নির্যাতন করতো । এক পক্ষ যা করতো প্রতিপক্ষও তার চাইতে কোন অংশে কম করতো না। এই ছিল তৎকালীন সামাজিক ন্যায় বিচারের বাস্তব চিত্র । সুতরাং এমনি এক অস্বস্তিকর ও অরাজক পরিবেশে পবিত্র কুরআন আদল ইনসাফ ও ন্যায়নীতি বাস্তবায়নের নির্দেশ দিয়েছে এবং সমকালীন সমাজে প্রচলিত সকল প্রকার জাহেলী আইন-কানুন, হুকুম-আহকাম বাতিল ঘোষনা করেছে। কোন মুজাদ্দিদ কোন সংস্কারক সমাজ সংস্কারের ভূমিকা ও বাস্তব পদক্ষেপ নিয়ে ময়দানে আসলে সূচনাতে আদল-ইনসাফ ও ন্যায়নীতি অবলম্বন করেই তাকে এগিয়ে যেতে হবে। এমনি ধারা চলে আসছে যুগ যুগ ধরে। EL Be EE SS as Lill sli. eM CE ৩! sbi, Jad es aLali S50 uli. dt el OD ILALALG ES oie alt Cait Bs Ei (৭-' +: Slalom) - ps2 “আর মুসলমানদের দু’টি দল যদি পরস্পরে যুদ্ধ-সংঘাতে জড়িয়ে পড়ে, তাদের মধ্যে ফয়সালা করে দাও। অতঃপর একদল যদি অপর দলের উপর জুলুম অত্যাচার চালায়, তবে অত্যাচারীর বিরুদ্ধে অস্ত্রধারণ করো যতক্ষণ না তারা Wwww.icsbook.info Yr:

— পৃষ্ঠা ২২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।