শরীয়তী রাষ্ট্রব্যবস্থা $ ২১৯ পথে না গিয়ে, তারা ঘটনাকে ব্যাপক গণহত্যার রূপ দিয়ে বসত । অথচ মহান আল্লাহ আমাদের ওপর কেসাস ফরয করে দিয়েছেন, যার উদ্দেশ্য ছিল অন্যায় হত্যার ইনসাফভিত্তিক বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করা এবং সমাজ থেকে অন্যায় অত্যাচার নির্মূল করা । প্রসঙ্গতঃ এটাও ব্যক্ত করা হয়েছে যে, “কেসাসের মধ্যে রয়েছে তোমাদের জীবন ।” কেননা কেসাসের ফলে হত্যাকারীর ওয়ারিশ অভিভাবকদের রক্তপাত বন্ধ হয়, প্রাণে বেঁচে যায়, ফিৎনা ফাসাদ দূরীভূত হয়।* অধিকন্তু কোন ব্যক্তি যদি কাউকে হত্যা করার গোপন ইচ্ছা পোষণ করেও থাকে কিন্তু সে যখন জানতে পারে যে, পরবর্তীকালে তার সাধের প্রাণটাও রক্ষা পাবার নয় এবং কেসাসস্বরূপ নিজেরও মৃত্যু ঘটবে তখন এহেন মারাত্মক ও প্রাণের ঝুঁকি নিতে অবশ্যই সে বিরত থাকবে। আলী ইবনে আবু তালিব (রা) এবং আমর ইবনে শুয়াইব (র) থেকে বর্ণিত আছে, মহানবী (সা) বলেছেন- El al bo Oe SS RUS UES Saal PE LA BT 3 HS UBL HT ACT Hs (Gl Jal co Laat ssl ml al) “সকল মুসলমানের রক্ত সমান, এ ব্যাপারে সবাই একমত, যিশ্মীদের সাথে সদ্ধ্যবহারের ক্ষেত্রে তাদের সকলেই প্রচেষ্টা চালিয়ে যায় । সাবধান! স্বীয় অঙ্গীকারে স্থির থাকা পর্যন্ত চুক্তিবদ্ধ কোন ব্যক্তিকে এবং কাফিরের মুকাবিলায় কোন মুসলমানকে যেন হত্যা করা না হয়।” (আহমদ, আবু দাউদ) এ সম্পর্কে মহানবী (সা) ঘোষণা করেছেন £ ছোট বড় আশরাফ আতরাফ নির্বিশেষে সকল মুসলমানের রক্ত সমপর্যায়ের । আরবীকে অনারব আজমীর উপর, কুরায়শী হাশিমীকে গায়র কুরায়শী হাশিমীর উপর, আযাদ ব্যক্তিকে’ আযাদকৃত গোলামের উপর, আলিমকে মূর্খের উপর এবং রাজাকে প্রজার উপর তিনি কোন প্রাধান্য দান করেন নাই । এটা সকল মুসলমানের এঁক্যবদ্ধ রায় এবং সর্ববাদীসম্মত সিদ্ধান্ত । কিন্তু জাহেলী ধ্যান ধারণার বাহক এবং ইন্ুদী শাসকগোষ্ঠী এর বিপরীত পন্থা ও ভ্রান্ত নীতির ছত্রছায়ায় স্বার্থবাদী হুকুম জারি করার ফলে সারা আরব "জাহান পরস্পর হানাহানি মারামারিতে মেতে উঠে। EE ১. টীকা : কেসাসের ফলে হত্যাকারী অধিক হত্যাকাণ্ড করার সুযোগ পায় না। Wwww.icsbook.info
— পৃষ্ঠা ২১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।