২১৮ + শরীয়তী রাষ্ট্রব্যবস্থা “তোমাদের মধ্য হতে নিহত ব্যক্তির প্রাণের বদলে প্রাণদণ্ডের এমন বিধান দেয়া হয়েছে যে, আযাদ ব্যক্তির পরিবর্তে আযাদ, গোলামের বদলে গোলাম আর নারীর বদলে নারীর । অতঃপর নিহতের ভাইয়ের পক্ষ থেকে সে ব্যক্তির কেসাসের কোন অংশ ক্ষমা করে দেয়া হলে, শরীয়তের বিধান মোতাবেক তার নিকট জ্দ্রভাবে তাগাদা করা চাই । অপরপক্ষে হত্যাকারী কর্তৃক নিহত ব্যক্তির ওয়ারিশদের সাথে উত্তম ব্যবহারের মাধ্যমে তা সঠিকভাবে আদায় করে দেয়া উচিত । এটা তোমাদের পালনকর্তার পক্ষ হতে তোমাদের জন্য অতি সহজ পদ্থা এবং বিশেষ দয়াস্বরূপ, এরপরও যদি কেউ সীমা অতিক্রম করে, তার জন্য রয়েছে ভীষণ কষ্টদায়ক আযাবের ব্যবস্থা । আর হে জ্ঞানীজন! কেসাসের মধ্যে রয়েছে “তোমাদের জীবনের নিরাপত্তা”, যেন তোমরা (হত্যাকাণ্ড) থেকে বেঁচে থাক ।” (সূরা বাকারা ৪ ১৭৮ - ১৭৯) এর বিশ্লেষণে আলিমগণ বলেন, নিহত ব্যক্তির ওয়ারিশদের অন্তর থাকে ক্রোধ ও প্রতিশোধ স্পৃহায় পরিপূর্ণ । সম্ভব হলে তারা হত্যাকারী ও তার ওয়ারিশদের পর্যন্ত নিধন করতে উদ্যত-উন্মত্ত হয়ে যায়। কাজেই কোন কোন সময় অবস্থা এমন দাড়ায় যে, তারা কেবল হত্যাকারীকে খুন করেই নিবৃত্ত থাকে না, বরং ঘাতকের সাথে সাথে তার আত্মীয়-স্বজন এমনকি গোত্রপতি সর্দারদের পর্যন্ত হত্যা করে বসে । এটা অত্যন্ত ভয়াবহ অবস্থা । কেননা হত্যাকারী প্রথম জুলুম করেছিল বটে কিন্তু নিহত ব্যক্তির ওয়ারিশগণ খুনের বদলা নিতে গিয়ে এমন সব মাত্রাহীন জুলুম অত্যাচার করে বসে, যা প্রকৃত হত্যাকারীও করে নাই । অধিকস্তু তারা এমন সব কর্মকাণ্ড করে বসে, যা কিনা শরীয়ত বহির্ভূত এবং জাহেলী যুগে পল্লীবাসী কি নগরবাসী সকলেই সমবেতভাবে সে কার্জে শরীক হয়ে পড়তো, আর বংশানুক্রমে তা চলতে থাকতো । নিহত ব্যক্তির ওয়ারিশগণ হত্যাকারীর ওয়ারিশদিগকে হত্যা করার চেষ্টায় সর্বশক্তি নিয়োগ করতো । এদেরকে আবার বিপক্ষ দল হত্যা করে চলতো । এক পর্যায়ে উভয়পক্ষ নিজ নিজ মিত্র সংগ্রহ করতঃ দলবদ্ধ হয়ে মারামারি কাটাকাটি ও হানাহানির এক প্রাণান্তকর পরিবেশে স্থায়ী যুদ্ধে লিপ্ত হতো ও দীৰ্ঘকাল রক্তক্ষয়ী সংঘর্ষ জিইয়ে রাখত । এমনভাবে পারস্পরিক সাহায্য-সহযোগিতার আবরণে গোত্রে গোত্রে হিংসা- প্রতিহিংসার অনির্বাণ শিখা আর শত্রুতার অনলপ্রবাহ অব্যাহত গতিতে বয়ে চলতো । এর মূল কারণ এটাই ছিল যে, তারা ন্যায়-ইনসাফের পথ পরিহার করে “কেসাস” তথা “খুনের বদলে খুন” এ নীতিতে বিশ্বাসী ছিল না এবং এটাকে - তারা যথেষ্ট মনে করতো না । ফলে হত্যার আইনগত প্রতিশোধে শরীয়তসনম্মত Wwww.icsbook.info
— পৃষ্ঠা ২১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।