শরীয়তী রাষ্ট্রব্যবস্থা
/ ২৫৫
📝 লেখা 📖 পিডিএফ

শরীয়তী রাষ্ট্রব্যবস্থা ৫ ২১১ সকল রাস্তা, যাবতীয় ছিদ্র বন্ধ করে দেয়া একান্ত কর্তব্য । গুনাহ পাপের পথে উৎসাহ দানকারী সকল কার্যকলাপ পূর্ণ শক্তিতে রোধ করার সংগ্রাম চালু রাখা ততক্ষণ পর্যন্ত জরুরী যতক্ষণ না এর বিপরীত নিশ্ুুপ বসে থাকা ও নীরব দর্শকের ভূমিকা গ্রহণের বৈধ ও যুক্তিসঙ্গত কোন কারণ পরিলক্ষিত হয়। মহানবী (সা) এর বাণী থেকেই এর দৃষ্টান্ত লক্ষ্য করা যায়। তিনি বলেছেন- bball IG 5G al SSE “কোন পর পুরুষ কোনো পর স্ত্রীলোকের সাথে নির্জন সান্নিধ্যে একত্রিত হবে না। কেননা শয়তান তাদের সঙ্গী হিসেবে তৃতীয় জন হয়ে যায়।” তিনি আরো বলেন, Ee ALL Of AN ody UL Ses Ll IY AA BH ESS VY os “যে নারী আল্লাহ এবং আখিরাতের উপর বিশ্বাস রাখে,-স্বামী কিংবা মাহরাম (যার সঙ্গে বিবাহ জায়েয নেই) ব্যতীত তার পক্ষে দু'দিনের দূরবর্তী স্থানে সফর করা জায়েয নেই ।” নবী করীম (সা) পরনারীর সাথে সাক্ষাৎ করা এবং তার সাথে একাকী সফর করা থেকে এ কারণেই নিষেধ করেছেন যেন, (সমাজ থেকে) অন্যায়, অপরাধ ও পাপাচারের মূলোৎপাটিত হয়ে যায়৷ ইমাম শা‘বী থেকে বণিত আছে- ‘আবদুল কায়স’ গোত্রীয় প্রতিনিধি দল হুযূর (সা) এর দরবারে উপস্থিত হয়। একটি সুশ্রী সুদর্শন যুবকও তাদের দলে শামিল ছিল। তাকে দেখার পর তিনি যুবকটিকে তীর পেছনে বসার হুকুম দিলেন এবং বললেন : এ দৃষ্টিই ছিল হযরত দাউদ (আ) এর ভুলের কারণ । ওমর ইবনে খাত্তাব (রা) একবার জনৈকা মহিলার কবিতা আবৃত্তি শুনলেন, যার একটি শ্লোক ছিল- 2 hi br De OSE 5 in by 1 E> “পান করার মত সুরা লাভের কোন উপায় কি আছে গো...? নসর ইবনে হাজ্জাজের সাক্ষাৎ লাভের কোন উপায় কি আমার হবে গো...?” Wwww.icsbook.info

— পৃষ্ঠা ২১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।