শরীয়তী রাষ্ট্রব্যবস্থা
/ ২৫৫
📝 লেখা 📖 পিডিএফ

[বিশ] ফরয-ওয়াজিবের উপর আমল ও হারাম থেকে রক্ষার জন্যেই শাস্তি ফরয-ওয়াজিবের উপর আমল করার এবং হারাম বিষয় থেকে রক্ষার জন্যই শাস্তি দণ্ড নির্ধারিত করা হয়েছে। কাজেই এমন আকর্ষণীয় জিনিস তুলে ধরা চাই যা জনগণকে কল্যাণ ও আনুগত্যের দিকে উৎসাহিত করে। অপরদিকে মন্দের প্রতি উৎসাহ দানকারী বিষয় বস্তু থেকে জনগণকে বিরত রাখা প্রয়োজন। হারাম থেকে বেঁচে থাকা এবং ওয়াজিবের উপর আমল করার জন্যই শাস্তি নির্ধারণ করা হয়েছে। এ উদ্দেশ্যের সহায়ক প্রতিটি বস্তুই শরীয়তসন্মত করা হয়েছে। সুতরাং এমন পন্থা অবলম্বন করা উচিত, যদ্বারা কল্যাণকর পথ ও আনুগত্যের প্রতি উৎসাহ বৃদ্ধি পায় এবং এর সহায়ক ও সাহায্যকারী বলে প্রমাণিত হয়। জনগণকে কল্যাণ ও আনুগত্যের দিকে আকৃষ্ট করার লক্ষ্যে সম্ভাব্য সকল পন্থা অবলম্বন করাই বাঞ্ছনীয় । যথা, স্বীয় সন্তান ও পরিবার-পরিজনের জন্য ব্যয় করা আর রাষ্ট্রীয় কর্মকর্তা ও শাসনকর্তার পক্ষে জনগণের জন্য ব্যয় করা প্রয়োজন । কিন্তু তা এমন ধারায় ব্যয় করা চাই যাতে তাদের চেতনাবোধ উৎসাহিত ও উজ্জীবিত হয়। টাকা পয়সা ধন-সম্পদ কিংবা প্রশংসা দ্বারাই হোক অথবা বিকল্প কোন পন্থায় হোক । এ কারণেই উট-ঘোড়ার দৌড় প্রতিযোগিতা, তীর-বর্শা চালানো ইত্যাদিতে শক্তি ব্যয় ও শরীর অনুশীলন করাকে শরীয়তসম্মত বলে ঘোষণা করা হয়েছে। মহানবী (সা) নিজে এবং খোলাফায়ে রাশেদীন ঘোড় দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেন। এমনকি বায়তুল মালের ঘোড়া পর্যন্ত প্রতিযোগিতায় আনা হতো । মুয়াল্লাফাতুল কুলুবের অবস্থায়ও অনুরূপ যে, তাদের সাথেও নম্র ব্যবহার ও শিষ্টাচার প্রদর্শন করা উচিত । এক রেওয়ায়েতে বর্ণিত হয়েছে £ এক ব্যক্তি পার্থিব লাভের উদ্দেশ্যেই সকালবেলা ইসলাম গ্রহণ করে কিন্তু সন্ধ্যাবেলা সে এমন নিষ্ঠাবান ও খীটি মুসলমানে রূপান্তরিত হয়ে পড়ে যে, দুনিয়ার সকল বত্তনু, সকল মানুষের তুলনায় একমাত্র ইসলাম তার প্রাণপ্রিয় বস্তুতে পরিণত হয়। দুষ্কর্ম ও গুনাহর বেলায়ও অবস্থা একই । কাজেই সমাজে পাপ অপরাধ প্রবণতা ও অন্যায়ের শিঁকড় নির্মূল করে ফেলা রাষ্ট্রীয় নেতৃত্বের উচিত । অন্যায় অপরাধের Wwww.icsbook.info

— পৃষ্ঠা ২১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।