শরীয়তী রাষ্ট্রব্যবস্থা 4 ২০৯ এ সম্পর্কে বহু হাদীস রয়েছে। বস্তুতঃ মুমিন বান্দা নিষ্ঠা ও আন্তরিকতা সহকারে যদি কার্য সম্পাদন করে তবে প্রতি মুহূর্তে বিপুল সাওয়াবের অধিকারী হতে পারে। উপরস্ভু জায়েয ও শরীয়ত সিদ্ধ সৎকাজের দ্বারা নিজেদের আত্মা ও রূহের সংশোধন করে কলুষমুক্ত করে গড়ে তুলতে পারে । পক্ষান্তরে মুনাফিকের কলুষিত মনের দুষ্ট প্রভাবে তার উদ্দেশ্যও কলঙ্কময় হয়ে পড়ে । অসৎ কর্মকাণ্ডের ফলেই মুনাফিক ব্যক্তির শাস্তি হয়ে থাকে । তার ইবাদত লৌকিকতায় পরিপূর্ণ হয়ে পড়ে । যার ফলে উপকারের স্থানে সেগুলো তার পক্ষে ক্ষতির হয়ে দাড়ায় । সুতরাং সহীহ বুখারীতে বর্ণিত হয়েছে, মহানবী (সা) বলেছেন- wal MAW cecal EEE il 2 ol yi (2) El AS Yi Lal AC a Sd U3 “তোমরা সতর্কতার সাথে জেনে রাখো, দেহের ভিতরে এমন এক খণ্ড মাংসপিণ্ড রয়েছে, যদি সেটা সুস্থ থাকে, তবে গোটা দেহ সুস্থ থাকে। পক্ষান্তরে সেটা যদি অসুস্থ ও মন্দ হয়, তবে সারা শরীর অসুস্থ ও দূষিত হয়ে যায়। জেনে রাখ, সেটা হল মানুষের কলব বা অন্তর ।” Wwww.icsbook.info
— পৃষ্ঠা ২০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।