শরীয়তী রাষ্ট্রব্যবস্থা
/ ২৫৫
📝 লেখা 📖 পিডিএফ

(২০) অভিযোগ উত্থাপিত হলে ৭০৫ হিজরীতে তিনি দামেশকের গভর্নরকে স্থানীয় আলিমদের একটি মজলিস ডাকার ও ইমামের মতবাদ পরীক্ষা করে দেখার নির্দেশ দেন। একাধিক বৈঠকে ইমামের মতই প্রাধান্য লাভ করে। সূফীদের নাম ভাঙ্গিয়ে ভণ্ডপীর-ফকীর-দরবেশের পেশাধারী একশ্রেণীর লোক যেমন আজকাল অর্থোপার্জন করে এবং তাদের কাছে অসংখ্য মানুষ ভিড় জমায়, তৎকালেও মুসলিম সমাজ এ ফিত্নায় কম ভারাক্রান্ত ছিল না। আহ্‌্মদিয়া ও নিসারিয়া ফকীর সম্প্রদায় দুটির একটি যুক্ত দল ইমাম ইবনে তাইমিয়া (র)-এর পাঠান । ইমাম অকুতভয়ে জবাব দেন, এ ফকীরদের দু'টি দল রয়েছে- (১) একটি পরহিযগারী, সাধুতা, নৈতিকতা ও দারিদ্র্যের কারণে প্রশংসার যোগ্য । তবে এদের অধিকাংশই ভণ্ড ফকীর ৷ শিরক, বিদ‘আত ও কুফুরী ধারণার পংকিলতায় নিমজ্জিত । ইসলামের মৌল শিক্ষা কুরআন-হাদীসকে পরিত্যাগ করে মিথ্যা ও প্রতারণাকেই জীবনের সম্বল করে নিয়েছে। এরা দুনিয়ার মূর্খ মানুষগুলোকে ধোকা দিয়ে নানা প্রকার বিদ'আত, শিরকের জালে জড়িত করে। নিজেদের পকেট ভর্তির জন্য সদাসর্বদা সাধুতার ভান করে থাকে। নিজেদের চারি পাশে এমন এক বিষাক্ত পরিবেশের সৃষ্টি করে নেয় যে, যারাই তাদের সংস্পর্শে যেতো, তাদের মানসিক গোলামে পরিণত হতো । নিজেদের পকেট উজাড় করে সেই বিদ‘আতী ফকীরদের পদমূলে সৰ্বস্ব ঢেলে দিত । ইমামকে মিসরে তলব ইমামের সত্য ভাষণে গভর্নর নিরব থাকলেও অন্যদের পক্ষ থেকে গোপনে তার বিরুদ্ধে ভীষণ চক্রান্ত চলে৷ নাসরুল্পাহ মুঞ্জী মিসরের রাজন্যবর্গকে ইমামের বিরুদ্ধে ক্ষেপিয়ে তোলে । তারা দামেশকের গভর্নরের কাছে লিখে পাঠায় যেন ইমামকে মিসরে পাঠানো হয়। গভর্নর জবাবে বললেন : তীর সাথে দু'বার আমার সাক্ষাৎ ঘটেছে কিন্তু তার মতবাদে কোন দোষ পাইনি । অবশ্য পরবর্তীতে তার প্রতি নির্দেশ এলো, “ভালো চাওতো শাহী ফরমান অনুযায়ী কাজ করতে দ্বিধা করো না।” গভর্নর মজবূর হয়ে ইমামকে মিসর পাঠান । ৭০৫ হিজরীতে ১২ই রমযান সোমবার ইমাম ইবনে তাইমিয়া (র) দামেশক থেকে বের হলে শহরবাসী তার পেছনে পেছনে তিন মাইল পর্যন্ত গিয়েছিলো । বিদায় সম্বর্ধনায় আগত জনগণ অশ্রুসিক্ত নয়নে ইমামের প্রতি তাকিয়ে থাকে। Wwww.icsbook.info

— পৃষ্ঠা ২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।