১৯৬ + শরীয়তী রাষ্ট্রব্যবস্থা “সন্তান সাত বছরে পৌছুলে তাকে নামাযের হুকুম করো আর দশ বছর, পূর্ণ হওয়া সত্বেও যদি নামায না পড়ে, তবে তাকে প্রহার কর এবং শয্যা পৃথক করে দাও ।” এমনিভাবে সম্ভানদেরকে নামাযের প্রয়োজনীয় মাসআলাসমূহ, পাক পবিত্রতা এবং জরুরী মাসআলাও শিক্ষা দেয়া কর্তব্য । নামাযের আনুষঙ্গিক বিষয়গুলোর মধ্যে মসজিদ আবাদ করা, মসজিদের ইমাম নিদিষ্ট করা ইত্যাদিও শামিল । তাদেরকে হুকুম দিতে হবে যে, রাসূলুল্লাহর (সা)-এর ন্যায় নামায পড়তে হবে ও পড়াতে হবে। কেননা রাসূলুল্লাহ (সা) বলেছেন- ' ১, LE “আমাকে যেভাবে নামায পড়তে দেখ ঠিক সেভাবে তোমরা নামায পড়।” (বুখারী) একরুবার তিনি সাহাবীগণকে মিম্বরের নিকট নিয়ে গিয়ে নামায পড়ালেন, অতঃপর ইরশাদ করলেন- slo yal 2 yas Vin Sli Ct “এ ব্যবস্থা আমি এজন্য করেছি যে, তোমরা যেন আমার অনুসরণ করো এবং আমার নামায পড়ার নিয়ম পদ্ধতি শিখে নাও” জনগণের নামাযের প্রতি পূর্ণ দৃষ্টি রাখাও ইমামের দায়িত্ব । যেন তাদের নামাযে কোন ধরনের ক্রটি-বিঘ্যুতি না থাকে। ইমামত করাকালীন অবস্থায় ইমাম পরিপূর্ণর্ূপে নামায পড়াবেন, এটা তার দায়িত্ব । একাকী .নামায পড়ার ন্যায় পড়াবে না । কেননা একাকী নামাযে ওযরের কারণে নামায সংক্ষিপ্ত হতে পারে। ক্ৰটি-বিঘ্যুতির প্রতি লক্ষ্য রাখা এবং এর প্রতিকারের ব্যবস্থা করা ইমামের বিশেষ দায়িত্ব । হাজ্জ্ের ইমামের বেলায়ও একই হুকুম যে, হাজীদের সকল সমস্যা ও প্রয়োজনের সুবন্দোবস্ত রুরবেন। নামাযসহ একই নীতি সেনাপতির বেলায়ও প্রযোজ্য । তার অধীনস্থ সৈনিকদের সুযোগ সুবিধা ও সমস্যার প্রতি তিনি নজর রাখবেন । এক্ষেত্রে একটি বাস্তব দৃষ্টান্তের প্রতি লক্ষ্য করলে বিষয়টা আরো পরিষ্কার হয়ে উঠে। যেমন, উকীল তার মুয়াক্কিলের মাল-সম্পদ, আর ক্রুয়-বিক্রয়ের ভারপ্রাপ্ত ওলী (ম্যানেজার) তার মালিকের মালের দেখা-শোনা, রক্ষণাবেক্ষণ ও তদারক করে থাকে। এই উদ্দেশ্যে তারা সর্বাপেক্ষা কার্যকর ও ফলপ্ৰসু পদ্থাই অবলম্বন করে থাকে। এমনকি দৈবাৎ নিজের মাল ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া সত্বেও নিজ স্বার্থ উপেক্ষা করে মুয়াক্কিল ও মালিকের মাল-সামগ্রী ও স্বার্থ রক্ষা করে থাকে। Wwww.icsbook.info
— পৃষ্ঠা ১৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।