১৯৪ + শরীয়তী রাষ্ট্রব্যবস্থা “দীনের ব্যাপারে যদি তারা তোমাদের সাহায্য কামনা করে তবে তোমাদের জন্য তাদের সাহায্য করা অবশ্য কর্তব্য । তবে সে কাওম বা গোত্রের বিরুদ্ধে নয়, যাদের সাথে তোমাদের পারস্পরিক চুক্তি রয়েছে।” একই প্রসঙ্গে নবী করীম (সা) বলেন, lll ali al “এক মুসলমান অপর মুসলমানকে সাহায্য করবে।” বস্তুতঃ মুসলমানদের সাহায্য করতেই হবে, এতে পারিশ্রমিক কিংবা ভাতাস্বরূপ কিছু পাওয়া যাক আর না যাক । অবশ্য সরকারীভাবে বেতন দেয়াটা উত্তম । এক্ষেত্রে ইসলামী সরকারকে সকল মুসলমানের নিজ সামর্থ্যানুযায়ী জান-মাল দ্বারা সাহায্য করা কর্তব্য । আর এ সাহায্য তাদের উপর ফরয ৷ যার যতটুকু সামর্থ্য রয়েছে, কম হোক কিংবা বেশী, পদ্ব্বজে যেতে হোক অথবা সওয়ার হয়ে, সর্বাবস্থায় সাহায্য সহায়তা দান করা ফরয । যেমন, খন্দক যুদ্ধের সময় কাফিররা আক্ৰমণ করার পর প্রত্যেক মুসলমানের উপ্র নিজ নিজ অবস্থানুযায়ী জিহাদ কোন মুসলমানের জন্যই এ যুদ্ধ যাত্রা থেকে অন্যাহতি. লাভের আদৌ কোন অনুমতি ছিল না। যেমনটি ছিল না ইসলামের প্রাথমিক যুগে । আল্লাহ তা'আলা এ পরিস্থিতিতে মুসলমানদের দু'’দলে বিভক্ত করে বর্ণনা করেছেন। (১) কায়ে'দ তথা যুদ্ধে অংশ গ্রহণ করেনি এমন লোক (২) আর খারেজ তথা জিহাদে যোগদানকারী বেযুদ্ধা ও যোদ্ধা । এ পরিস্থিতিতেও যুদ্ধে না যাবার অনুমতি প্রার্থনা করে যারা নবী করীম (সা) এর নিকট আবেদন করেছিল, তাদের ব্যাপারে তিরক্কারমূলক আয়াত নাযিল করে আল্লাহ বলেন- 290 GL be Be ALS Foe CE bt OVE “রাসূলুপ্লাহ (সা) এর নিকট তাদের একজন এই বলে বাড়ী ফিরার অনুমতি চেয়েছিল যে, আমাদের ঘর-বাড়ী অরক্ষিত অথচ বাস্তবে সেগুলো অরক্ষিত ছিল না। পলায়ন করাই আসলে তাদের উদ্দেশ্য ছিল।” এ যুদ্ধ ছিল নিজেদের দীন, ইজ্জত-আক্রু, জান-মাল ইত্যাদির নিরাপত্তার জন্য একান্ত আত্মরক্ষামূলক । বাধ্য হয়েই এ যুদ্ধ পরিচালনা করতে হয়। পক্ষান্তরে পূর্বে উল্লেখিত যুদ্ধ ছিল ইসলামের সম্পূসারণ এবং দীনের প্রাধান্য সৃষ্টির লক্ষ্যে; শত্রুদের উপর নিজেদের প্রভাব সৃষ্টি করা তাদের ভীত সন্ত্রস্ত করে রাখা এবং দুশমন যেন কখনো মাথা তুলতে না পারে সে জন্য । তবুক যুদ্ধ তারই বাস্তব প্রমাণ । কাজেই এ আক্রমণমূলক ব্যবস্থা হলো সেই শক্তিশালী বিদ্রোহী দলের বিরুদ্ধে Wwww.icsbook.info
— পৃষ্ঠা ১৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।