শরীয়তী রাষ্ট্রব্যবস্থা
/ ২৫৫
📝 লেখা 📖 পিডিএফ

শরীয়তী রাষ্ট্রব্যবস্থা $ ১৮৯ এ জন্যই শরীয়ত কাফিরদের সাথে জিহাদ করাকে ওয়াজিব করেছে । কিন্তু অক্ষম ও অসহায় লোকদের সাথে জিহাদ করা ওয়াজিব করা হয়নি। বরং কেউ যদি মুসলমানদের বিরুদ্ধে গোপনে যুদ্ধ অথবা এ সংক্রান্ত ব্যাপারে পরামর্শ দেয়, নৌযান কিংবা জাহাজের নৌ পথ দেখিয়ে দেয়, যুদ্ধের অন্য কোন কাজ করে, মুসলমানদেরকে ভুল পথ দেখায় অথবা কোন কৌশল বাৎলে দেয়, এরূপ ক্ষেত্রে চূড়ান্ত কঠোর ব্যবস্থার বদলে নরম পন্থা অবলম্বন করা ইসলামী রাষ্ট্রের নেতা তথা ইমাম, ওয়ালী অথবা শাসন কর্তার জন্য অপরিহার্য । জ্ঞান বুদ্ধির মাধ্যমে এ থেকে বেঁচে থাকার পথ গ্রহণ করবে। সংশ্লিষ্ট প্রতিপক্ষ নেতাকে এ কাজ থেকে দূরে থাকার নির্দেশ দেবে। মোট কথা অপরাধের ধরন প্রকৃতির প্রেক্ষিতে সংশোধন অযোগ্য অবস্থাতে প্রয়োজনে কোর্ট তাকে মৃত্যুদণ্ড প্রদান করবে । অথবা দয়াপরবশ হয়ে ছেড়ে দেবে, কিংবা জামিনে মুক্তি দান করবে কিংবা যা ভাল মনে করবে তাই করবে । এটাই অধিকাংশ ফকীহ বা ইসলামী আইন বিশেষজ্ঞের অভিমত, কুরআন, হাদীস দ্বারাও এটি প্রমাণিত । অবশ্য কোন কোন ফকীহ ইহসান বা দয়া কিংবা ফিদিয়া নিয়ে ছেড়ে দেয়াকে মনসূখ ও বাতিল বলে থাকেন। কিতাবী ও মজুসী (অগ্নিউপাসক) সম্পর্কে শরীয়তের বিধান হল, তারা পরিপূর্ণভাবে ইসলাম গ্রহণ না করা অথবা জিযিয়া না দেয়া পর্যন্ত তাদের সাথে যুদ্ধ চালিয়ে যেতে হবে। উক্ত দু'জাতি ব্যতীত অন্যসব লোকের নিকট থেকে জিযিয়া গহণ করা সম্পর্কে ফকীহগণের মতভেদ রয়েছে। কিন্তু সাধারণ ফকীহগণ অন্যদের কাছ থেকে জিযিয়া আদায় করার পক্ষপাতি নন। ইসলামের সাথে সম্পৃক্ত যে দল বা সম্পুদায় যাদেরকে মুসলমান বলা হয়, শরীয়তের জাহেরী এবং মুতাওয়াতির (অব্যাহত) হুকুম পালনে তারা অপরকে নিষেধ করে কিংবা নিজে অমান্য করে, তাদের বিরুদ্ধে জিহাদ করা ওয়াজিব। এটা মুসলমানদের সর্বসম্মত অভিমত । অধিকস্তু দ্বীন পরিপূর্ণরূপে বাস্তবায়িত না' হওয়া পৰ্যন্ত প্রতিরোধকারীদের বিরুদ্ধে জিহাদ অব্যাহত রাখা ফরয । উদাহরণতঃ যেমন হযরত আবু বকর সিদ্দীক (রা) এবং সকল সাহাবী যাকাত অস্বীকারকারীদের বিরুদ্ধে জিহাদ করেছেন। যদিও প্রথমাবস্থায় কেউ কেউ দ্বিমত প্রকাশ করেছিলেন কিন্তু পরবর্তীকালে তারাও একমত হয়ে যান। হযরত উমর '(রা) হযরত আবু বকর সিদ্দীক (রা)-এর সামনে উক্তি করে বসেন- 1 [|] CS EAE oor Be El “ sof e we oe Gree 2 ef or or rs axle lt lo dU Jy) JG 3 wll USGS 5 Ed [] Ed 9 re La EG 5 bd 5 lat Ps AEE o 2 ols UHI YI JY sl ssi SF — xO St Sl Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।