শরীয়তী রাষ্ট্রব্যবস্থা
/ ২৫৫
📝 লেখা 📖 পিডিএফ

১৮৮ * শরীয়তী রাষ্ট্রব্যবস্থা Jl sia SAL “এ মহিলাটিতো কাউকে হত্যা করার মত ছিল না৷” অপর এক ঘটনায় মহানবী (সা) এক ব্যক্তিকে বললেন- - We Ys EDS ES Yd UG UG Gd) “যাও খালেদের সাথে গিয়ে দেখা করে তাকে বলো- ছোট শিশু, মজদুর ও গোলামদেরকে যেন হত্যা না করে।” একই সুনান গ্রন্থে বর্ণিত আছে, নবী করীম (সা) বলেছেন- US EE PE ib y GE i NS 9 “অতিবৃদ্ধ, ছোট শিশু এবং নারীদেরকে হত্যা করো না।” যুলুমের অবসানে সৃষ্টজগতের কল্যাণার্থেই জিহাদ বৈধ করা হয়েছে। ইসলামে (ন্যায়-নীতি শাস্তি প্রতিষ্ঠায় বাধা দানকারীদের) মৃত্যুদণ্ড দানের নির্দেশের পশ্চাতে মানব তথা সৃষ্টজগতের সার্বিক কল্যাণই উদ্দেশ্য । কেননা আল্লাহ বলেন- L JA cya whl Lai “ফিৎনা, দাঙ্গাহাঙ্গামা হত্যা অপেক্ষা জঘন্যতম অপরাধ ।” অবশ্য হত্যা করাও শাস্তিযোগ্য অপরাধ, কিন্তু কুফরী এবং কাফিরের সৃষ্ট ফিৎনা-ফাসাদ তার চাইতেও বড় অপরাধ । কাজেই, দীনের প্রচার এবং ইসলামের ন্যায় বিধান প্রতিষ্ঠার কাজে যে ব্যক্তি বাধা দেয় না, প্রতিরোধ সৃষ্টি করে না, তার কুফরী কেবল তার নিজের জন্যই ক্ষতিকর, মুসলমানদের বেলায় নয়। এ দৃষ্টিকোণ থেকে ফকীহগণ বলেছেন, কুরআন ও হাদীস বিরোধী কোন বিদআত সৃষ্টি করা, এর প্রতি মানুষকে আহ্বান করা, সেই বিদআতের প্রচার-প্রসার দান, দ্বীনের প্রত্যক্ষ অপমান ও প্রকাশ্য বিরোধিতারই নামাস্তর। কাজেই বিদআতের উদ্ভাবক ও প্রচারক উভয়কেই সাজা দিতে হবে। তবে কেউ যদি সক্রিয় না হয়ে এ ব্যাপারে নিরপেক্ষ বা নীরব থাকে, তাদের সাজা দেয়া যাবে না। হাদীসে বর্ণিত রয়েছে- . Ll পা id Ll) 1 Ld Ed . LA a La) Fd PALA) LAE i Sori BIO, ale LAS HM SAAS SILLA! EOL REALL - LL ET EE “গুনাহ যদি গোপনে করা হয়, তবে কেবল সংশ্লিষ্ট গুনাহগারই ক্ষতির কারণ হয়ে থাকে, কিন্তু যখন প্রকাশ্যে গুনাহ করা হয়, আর তাতে বাধা দেয়া না হয়, তবে তা ব্যাপকহারে জনগণকে ক্ষতিগ্রস্ত করে থাকে৷” Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।