শরীয়তী রাষ্ট্রব্যবস্থা
/ ২৫৫
📝 লেখা 📖 পিডিএফ

[আঠার] যে ধরনের কোড়া দ্বারা অপরাধীকে শাস্তি দেবে এবং যেসব অঙ্গে কোড়া মারা যাবেনা শরীয়তের বিচারে অপরাধিকে যে কোড়া লাগানোর নির্দেশ রয়েছে, তা মধ্যম মানের হতে হবে। কেননা মহানবী (সা) ইরশাদ করেছেন, Gel +44 "45 “অৰ্থাৎ মধ্যমপস্থা অবলম্বন করাই উত্তম।” হযরত আলী (রা) বলেন- আঘাত খুব শক্তও হানা যাবে না, আবার একেবারে লঘুও নয়। বেতটি অতি বড়ও নয় আবার একেবারে ছোটও হওয়া উচিত নয়। কাষ্ঠখণ্ডের দ্বারা প্রহার করা যাবে না, কীটাযুক্ত জিনিস দিয়েও না। এ ক্ষেত্রে দোররা যথেষ্ট নয়, বরং দোররা ব্যবহার করতে হবে তা‘যীর তথা শিক্ষামূলক শান্তিতে । ‘হদ্দে শরীয়া'র ক্ষেত্রে কোড়া দ্বারাই দণ্ড দিতে হবে। : হযরত উমর ইবন খাত্তাব (রা) কাউকে আদব শিক্ষা দেয়ার উদ্দেশ্যে দোররা ব্যবহার করতেন। কিন্তু ‘হদ্দে শারঈ’ কার্যকর করার কালে কোড়া আনিয়ে নিতেন কোড়া মারার সময় অপরাধীর পরিধেয় সকল বস্ত্র খুলে নেয়া যাবে না, বরং সে পরিমাণ বস্তরই খোলা যাবে, যা প্রহারের তীবৃতা রোধ করে। লক্ষ্য রাখতে হবে, প্রহারের ক্রিয়া যেন রগ কিংবা অস্ত্রে না পৌছে। বিশেষ প্রয়োজন ব্যতীত দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে বীধা যাবে না। অপরাধীর মুখমণ্ডলেও আঘাত করা যাবে না। আসল উদ্দেশ্য হল, তাকে শিক্ষা দেয়া, তার প্রাণ সংহার করা নয়। প্রহার এ পরিমাণ করতে হবে শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ যেন টের পায়, ব্যথায় জর্জরিত হয়। উদাহরণতঃ পিঠ, কাধ এবং রানের উপর প্রহার করতে হবে। Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।