শরীয়তী রাষ্ট্রব্যবস্থা
/ ২৫৫
📝 লেখা 📖 পিডিএফ

১৭২ * শরীয়তী রাষ্ট্রব্যবস্থা চালায় তবে তাকে আদালত মৃত্যু দিতে পারবে। ইমাম মালিক (রহ)-র বহু শিষ্য-শাগরিদও এ মতের সমর্থনকারী ৷ পক্ষান্তরে ইমাম মালিক (রহ) ও অন্য ইমামগণ ‘কাদরিয়্যাদেরকে মৃত্যুদণ্ড দানের হুকুম দিয়েছেন। তাদের এ হুকুম কাদরিয়্যাদের ‘মুরতাদ’ (ইসলাম ত্যাগী) হওয়ার ভিত্তিতে নয়, বরং এদের দ্বারা ‘ফাসাদ ফিল আরদ’ অর্থাৎ রাষ্ট্র ও সমাজে বিশৃংখলা সৃষ্টি করার কারণে দেয়া হয়েছে। এমনিভাবে কেউ কেউ যাদুকরদেরও মৃত্যুদণ্ড দানে মত ব্যক্ত করেছেন। আর অধিকাংশ আলিমও একই মত পোষণ করেন। এ পর্যায়ে হযরত ‘জুন্দুব’ (রা) NE “যাদুকরের হন্দ বা সাজা হল 'তররা্ীর: আঘাতে তার মৃত্যুদণ্ড কার্যকর করা” (তিরমিযী) টীকা-১ : হ্যরত ‘জুন্দুব' (রা)-র ঘটনা আবুল ফারাজ ইসফাহানী রচিত আল আগানী গএরস্থে সনদসহ (রেওয়ায়েত সূত্র) বর্ণনা করা হয়েছে। ঘটনার বিবরণে উল্লেখ করা হয়েছে- ওলীদ ইবনে ওকবার দরবারে একবার কোন এক যাদুকর উপস্থিত হয় । যাদুমন্ত্র বলে সে গাভীর উদরে অনায়াসে প্রবেশ করত এবং বেরিয়ে আসত । ঘটনাক্রমে হযরত জুন্দুব (রা) সেখানে উপস্থিত হয়ে ব্যাপারটি লক্ষ্য করেন। সবার অলক্ষ্যে উঠে গিয়ে ঘর থেকে তিনি তরবারী হাতে ফিরে আসেন খেলার এক পর্যায়ে যাদুকর গাভীর পেটে ঢুকতেই তিনি তরবারীর এক প্রচণ্ড আঘাতে যাদুকরসহ গাভীটি দ্বিখণ্ডিত করে ফেলেন । আর মুখে তিলাওয়াত করতে থাকেন - be ly Data LE “তোমরা কি জেনে শুনে যাদু চর্চায় এসেছ?” (সুরা আম্বিয়া : ৩) পরিস্থিতির নাজুকতা অনুধাবন করে উপস্থিত সকলেই ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে । ইরাক শাসক ওলীদের নির্দেশে জুন্দুবকে গ্রেফতার করে জেলখানায় পাঠিয়ে দেয়া হয়। আর বিস্তারিত ঘটনা লিপিবদ্ধ করে খলীফা উসমান (রা)-র নিকট পত্র প্রেরণ করা হয়। ঘটনাক্রমে সে কারাগারে ছিল খৃষ্টান দারোগা । হযরত জুন্দুব (রা) গভীর রাতে উঠে তাহাজ্জুদ পড়ছেন এবং দিনের বেলা রোযা রাখছেন। এ অবস্থা দেখে খৃষ্টান কারারক্ষী মনে মনে বলতে থাকে- “আল্লাহর কসম! যে জাতির অপরাধ-প্রবণ ও প্রতারক দুষ্ট লোকদের অবস্থা এই, সে জাতি সে ধর্ম অবশ্যই সত্য ও নির্মল ।” অন্য একজনের উপর কারাগারের দায়িত্‌ অর্পণ করে সে নিজে ‘কুফা’ চলে যায় । এখানে লোকদের অবস্থা পর্যবেক্ষণ করতে থাকে এবং স্থানীয় লোকদের নিকট এখনকার সবচেয়ে সৎ ও পুণ্যবান ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করতে থাকে । তারা জবাব দিল সে ব্যক্তি হচ্ছে ‘আশআছ বিন কায়স।' সে তার বাড়ীতে অতিথি হলো। আর লক্ষ্য করল যে, তিনি রাতে ঘুমান এবং সকালে আহার করেন। অতঃপর কুফবাসীদেরকে পুনরায় জিজ্ঞেস করল ‘এখানে সব চেয়ে উত্তম Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।