১৭০ + শরীয়তী রাষ্ট্রব্যবস্থা এমনিতর কখনো অপরাধীকে জেলখানায় বন্দী করে তাযীর করতে হবে। ক্ষেত্র ও পাত্রভেদে অপরাধীর’ মুখে চুন কালী মাখিয়ে’ উল্টোমুখী গাধায় সওয়ার করে’ বাজারে-বন্দরে, তথা লোকালয়ে ঘুরিয়ে তাকে জনসমক্ষে লাঞ্ছিত ও অপমানিত করে তাযীর করতে হবে। যেমন হযরত ওমর ইবনে খাত্তাব (রা) থেকে বর্ণিত আছে যে, মিথ্যা সাক্ষ্য দানকারীকে তিনি এ ধরনের তাযীর করেছিলেন। মিথ্যাবাদী মিথ্যা কথার দ্বারা নিজের মুখে সে নিজেই কালি মেখেছে। কাজেই কর্মফলস্বরূপ তার মুখমণ্ডল কাল করে দেয়া হয়েছে। দ্বিতীয়তঃ সরল সোজা কথাকে যেহেতু সে উল্টোদিকে ঘুরিয়ে দিয়েছে, সেহেতু তাকেও গাধার পিঠে উল্টোমুখী সওয়ার করে সাজা দেয়া হয়েছে। তাযীরের ক্ষেত্রে অনুৰ্ধ্ব দশটি দণ্ড দিতে হবে এর অধিক নয়। কিন্তু উল্লেখযোগ্য সংখ্যক ইসলামী আইন বিশেষজ্ঞের মতে তাযীর এ পরিমাণ হওয়া উচিত, যাতে হদ্দের সীমা পর্যন্ত না পৌছে। অতঃপর তাযীর সম্পর্কেও তাদের মধ্যে দু'ধরনের মত পরিলক্ষিত হয়। কারো কারো মতে সীমা পর্যন্ত পৌছানো চাই । আযাদ ব্যক্তির হদ্দ হচ্ছে ন্যুনতম চল্লিশ কোড়া কিংবা আশি কোড়া। কাজেই তাযীরে উক্ত ংখ্যক কোড়া লাগানো ঠিক নয়। বস্তুত গোলামের তাযীর গোলামের নিম্নতম পরিমাণের সমান না হওয়া সংগত । যেমন, গোলামের হদ্দের পরিমাণ বিশ কিং: চল্লিশ কোড়া। কাজেই তাযীর এর সমসংখ্যক হওয়া উচিত নয় । পক্ষান্তরে কেউ বলেছেন, অপরাধী ব্যক্তি স্বাধীন হোক বা গোলাম, তাযীর গোলামের হদ্দের পরিমাণ হওয়া সমীচীন নয়। এ ক্ষেত্রে তৃতীয় পক্ষ বলেন- এ আয়াতে আল্লাহর ফযল ও কর্ণার উল্লেখ রয়েছে। সুতরাং প্রত্যেকেরই নিজ নিজ অবস্থা অনুযায়ী আল্লাহর ফযল, রহমত ও করুণার অংশ দেয়া হয়েছে। নবী করীম (সা) মুহাজির ও আনসারদের উপর আল্লাহ তা'আলার দান-“ফযল’ এই হয়েছে যে, যুদ্ধ যাত্রা সম্পর্কে আদৌ তাঁরা দ্বিধা্িত হন নাই । বরং তারা ছিলেন দৃঢ় সংকল্প এবং অটুট অনড় ইচ্ছার অধিকারী । আর যারা ছিলেন দ্বিধাস্ত, তাদের উপর আল্লাহর অনুগ্রহ হয়েছে এই যে, শেষ পর্যন্ত তারা পয়গন্বর (সা)-এর সঙ্গীরূপে যুদ্ধে গমন করেন। অধিকডু কা'ব (রা), হেলাল (রা) এবং মুররাহ (রা) এ তিন জনের উপর আল্লাহর অনুগ্রহ হলো যে, তারা নিজেদের অপরাধ স্বীকার করেন। আর আল্লাহ তা'আলা তাদের তওবা কবূল করেন। মোটকথা, সামাজিক বয়কটের ফলে অপরাধী যদি শিক্ষা গ্রহণ করে এবং অপরাধ করা থেকে বিরত থাকে তবে, এটাও (আদালতে) কার্যকর বলে বিবেচিত হতে পারে। অতএব সার কথা হল- যে সমস্ত অপরাধের হচদ্দ বা সাজা নির্ধারিত নেই অথচ তাকে তাযীর করা উদ্দেশ্য, এ ক্ষেত্রে ইমাম, শাসনকর্তা বা বিচারপতির কর্তব্য হলো অপরাধীর অবস্থানুযায়ী তাযীর করা বা সাজা দেয়া এবং তাকে অপরাধ থেকে নিবৃত রাখা Wwww.icsbook.info
— পৃষ্ঠা ১৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।