শরীয়তী রাষ্ট্রব্যবস্থা
/ ২৫৫
📝 লেখা 📖 পিডিএফ

শরীয়তী রাষ্ট্রব্যবস্থা $ ১৬৯ আর তত্বাবধায়ক, হাকিম কিংবা শাসনকর্তার দ্বারা যদি এমন কোন অপরাধ. সংগঠিত হয়, যার উপর কোন হদ্দ নির্ধারিত নেই, তবে খলীফা তথা সরকার প্রধান কর্তৃক তাকে পদচ্যুত করে দিতে হবে। যেমন রাসূলুল্লাহ (সা) এবং সাহাবীগণ (রা) করেছিলেন। ক্ষেত্র বিশেষে আবার সাময়িক খিদমত থেকে বাধ্যতামূলক অবসর দিয়ে তাষীর করা উচিত। কেউ হয়ত মুসলমানদের সামরিক ও দেশরক্ষা বাহিনীতে কার্যরত ছিল যে, সে কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ পলায়ন করল অথচ যুদ্ধ ক্ষেত্র থেকে পলায়ন করা কবীরা গুনাহ ।' সুতরাং এ পরিপ্রেক্ষিতে তার বেতন-ভাতা, খাওয়া-দাওয়া বন্ধ করে দেয়াটাও এক প্রকার তা'খীর বা শাসন। এমনিভাবে আমীর, বিচারক কিংবা শাসনকর্তা যদি এমন কোন কাজে লিপ্ত হয়, সামজে যা ঘৃণিত ও অপছন্দনীয় হিসাবে চিহ্নিত, তাহলে এমতাবস্থায় তাকে পদচ্যুত কিংবা ক্ষমতাচ্যুত করতে হবে।' তার জন্যে এটাই তাযীর’ হিসাবে পরিগণিত হবে। জন্য সকলের প্রতি নির্দেশ দেন। তাদের সাথে সালাম কালাম, কথা বার্তা বন্ধ করে দেন। এমনকি পরিবারস্থ লোকজন পর্যন্ত তাদের সাথে চলা-ফেরা আলাপ-আলোচনা বন্ধ করে দেয়। ফলে তাদের অবস্থা দাড়ায় এই, যা উল্লেখিত আয়াতে বর্ণনা করা হয়েছে। এ ব্যাপারটা ঘটেছিল হিজরী দশম সালে সংঘটিত ‘তবুক যুদ্ধের সময় । তবুক যুদ্ধ ছিল মুসলমানদের জন্য কঠিন পরীক্ষার বিষয় । কেনন! একদিকে প্রচণ্ড গরমের মৌসুম, সফর ছিল অতি দূর দৃরাস্তের ৷ সহায় সম্বল বলতে কিছুই ছিল না । তদুপরি মদীনাবাসীদের গোটা বছরের খাদ্যের ব্যবস্থা খেজুর কাটার পুরা মৌসুম । ফলে সবাই চিন্তিত ছিল যে, এ পরিস্থিতিতে যুদ্ধ যাত্রা কিভাবে সম্ভব? সুতরাং এ যুদ্ধে মদীনাবাসীরা পাচ দলে বিভক্ত হয়ে পড়ে । (১) মহানবী (সা) মুহাজির এবং অনাসারগণ । যে কোন পরিস্থিতিতে তাঁরা যুদ্ধ যাত্রার দৃঢ় সংকল্পে সর্বোতভাবে প্রস্তুত হয়ে যান। (২) মুহাজির ও আনসারদের সে সকল লোক, প্রথমতঃ যুদ্ধ যাত্রায় দ্বিধাঝিত হয়ে পড়ে। কিন্তু পরিশেষে যুদ্ধে যোগদানের উদ্দেশ্যে তারা প্রস্তুত হয়ে যান এবং রওনা দেন। (৩) এ দলে মাত্র তিনজন ছিলেন। অবহেলা ও অলসতার দরুন যারা যুদ্ধ যাত্রা থেকে বিরত থাকেন! নবী করীম (সা) যুদ্ধ থেকে মদীনা প্রত্যাবর্তনের পর এরাও হুযূর (সা)-এর খিদমতে হাজির হন। তাদেরকে জিহাদে শরীক না হওয়ার কারণ জিজ্ঞাসা করা হলে মিথ্যার আশ্রয় না নিয়ে তারা সত্য সত্য ঘটনাই ব্যক্ত করেন যে, আমাদেরই অপরাধ, বিনা কারণে আমরা জিহাদে গমন করা থেকে বিরত ছিলাম ৷ আদালতে নববী থেকে এ তিনজনের সাথে সামাজিক বয়কটের নির্দেশ আসে । হুযূর (সা) তাদেরকে বলেন, ওহীর অপেক্ষা করতে থাক । আল্লাহর পক্ষ থেকে যা হুকুম হবে, তার উপরই আমল করা হবে । (৪) চতুর্থ দল ছিল মুনাফিকদের সূরা ‘তওবায়' তাদের কঠোর ভাষায় তিরস্কার ও ভংসনা করে বিশদ আলোচনা করা হয়েছে। (৫) এ সকল লোক, যারা কোন ওযর বা অক্ষমতার কারণে এ যুদ্ধে শরীক হতে পারেননি । Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।