[ষোল] অপবাদের শাস্তি অপবাদ দেয়ার (কাযাফ) শাস্তি, চরিত্রবান ব্যক্তির উপর যিনার মিথ্যা অপবাদ আরোপ করা এবং দোষারোপকারীকে বেত্রাঘাতের সাজা প্রদান- যে 'সকল হদ্দ বা সাজা সম্পর্কে কুরআন হাদীসের প্রমাণাদি বিদ্যমান, অধিকস্তু যার উপর মুসলিম উন্মাহর ‘ইজমা’ তথা একমত্য প্রতিষ্ঠিত হয়েছে, ‘হদ্দে কযফ’ও সেগুলোর অন্তর্ভুক্ত । কোনও চরিত্রবান ব্যক্তির (মুহসিন)- উপর কোন লোক যিনা কিংবা লাওয়াতাত (সমকামিতা)-এর মিথ্যা অভিযোগ আনলে, উক্ত দোষারোপকারী লোকটিকে বিচারক কর্তৃক আশিটি বেত্রদণ্ড প্রদান ওয়াজিব হয়ে যায়। এক্ষেত্রে ‘মুহসিন' অর্থ মুক্ত স্বাধীন এবং নির্মল নিঞ্কলংক চরিত্রের অধিকারী ব্যক্তি । পক্ষান্তরে যিনার শাস্তির ক্ষেত্রে উল্লেখিত “মুহসিন’ শব্দের তাৎপর্য হল, শরীয়ত পদ্ধতিতে বৈধ বিবাহের ভিত্তিতে আপন স্ত্রীর সাথে সহবাসকারী ব্যক্তি । (ইতিপূর্বে যার আলোচনা হয়েছে ।) Wwww.icsbook.info
— পৃষ্ঠা ১৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।