শরীয়তী রাষ্ট্রব্যবস্থা
/ ২৫৫
📝 লেখা 📖 পিডিএফ

১৬২ + শরীয়তী রাষ্ট্রব্যবস্থা “এটাতো রোগ- খুষধ নয় এবং নিশ্চয়ই মহান আল্লাহ আমার উম্মতের রোগ মুক্তি হারাম বস্তুতে নিহিত রাখেননি” মদ্যপানের সাক্ষী পাওয়া গেলে অথবা মদ্যপায়ী নিজে স্বীকার করলে শরাব- খোরের উপর হদ্দ জারী করা ওয়াজিব। কিন্তু মুখ থেকে মদ বা শরাবের দুর্গন্ধ বের হয় কিংবা মানুষ তাকে বমি করতে দেখেছে অথবা মদ্যপানের অন্য কোন নিদর্শন তার মধ্যে লক্ষ্য করা যায়, তাহলে এমতাবস্থায় বলা হয়েছে যে, তার উপর হদ্দ জারী করা যাবে না। কেননা, এটা নেশাবিহীন শরাব অথবা সে অজ্ঞাতসারে পান করেছে কিংবা বলপূর্বক তাকে পান করানো হয়েছে ইত্যাদি সম্ভাবনা এসব ক্ষেত্রে বিদ্যমান রয়েছে। বরং শরাব নেশাযুক্ত হলে তাকে কোড়া লাগাতে হবে। খোলাফায়ে রাশেদীন, সাহাবা কিরাম বা হযরত উসমান, হযরত আলী এবং হযরত ইবনে মাসউদ (রা) প্রমুখ এ মতের সমর্থনকারী । সুন্নতে নববীও এরই প্রতি ইঙ্গিত বহন করে, মানুষের বাস্তব আমলও অনুরূপ । অধিকন্তু ইমাম মালিক, ইমাম আহমদ (রহ)-এর 'মযহাবও এটাই এবং তারা এর বিস্তারিত ব্যাখ্যাও দান করেছেন। আঙ্গুর এবং খেজুর পাক করে যে শরাব তৈরী করা হয় সেটাও হারাম আর এর পানকারীকে বেত্রদণ্ড দিতে হবে। এটা খমর বা মদের চেয়েও অধিক নিকৃষ্টতর । কেননা, এ দ্বারা জ্ঞান ও মন-মেযাজ উভয়ই নষ্ট হয়। এমনকি এর প্রভাবে সুস্থ মানুষ ক্লৈবত্বের শিকার হয় এবং চরিত্রে সৃষ্টি হয় দায়ূছী স্বভাব । দ্বিতীয়তঃ শরাব বা মদ অধিক অনিষ্টকারী ও. খবীস এ জন্যে যে, এর ফলে লোক সমাজে কলহ বিবাদ, মারামারী হানাহানির ন্যায় মারাত্মক সামাজিক তিক্ততার সৃষ্টি হয় এবং চারিত্রিক ঘৃণ্য ব্যাধি জন্ম নেয়। অধিকন্তু এটা যেমন বান্দাকে আল্লাহর স্মরণ থেকে বিরত রাখে, তদ্রুপ নামায থেকে এঁ ব্যক্তিকে দূরে সরিয়ে নেয়। পরবর্তী যুগের কোন কোন ফকীহ মদ্যপানের অপরাধে হদ্দ জারী করা থেকে নীরবতা অবলম্বন করেছেন। তীদের মতে হদ্দের চেয়ে নিন্নতর সাজা অর্থাৎ তাযীর করতে হবে। কেননা এর দ্বারা জ্ঞান ও চরিত্রে বিকৃতির সম্ভাবনা বিদ্যমান, যা ভাং পানের সমতুল্য । অপরদিকে মুতাকাদ্দিমীন (প্রাথমিক যুগের) ইসলামী আইন বিশেষজ্ঞ পণ্ডিত ওলামাগণ থেকে এ সম্পর্কিত কোন সিদ্ধান্ত বা মীমাংসার প্রমাণ পাওয়া যায় না। অথচ এ ঘাস-পাতা এরূপ নয় বরং মানুষ মনের আনন্দে এগুলো খেয়ে থাকে এবং এমন আগ্রহ নিয়ে থাকে যে, পরিমাণে আরও বেশী বলে আরও খাবে যেমনটি শরাব ও খমরের বেলায় করে থাকে। এতে অধিকাংশ সময় আল্লাহর স্বরণে অনাসক্তি ইত্যাদি ক্রটি এসে যায়। আর পরিমাণে বেশী হলে Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।